নির্মাতা : যশ চোপড়া, আদিত্য চোপড়ানির্দেশক : কাহিনী, স্ক্রিপট, সংলাপ : আদিত্য চোপড়াগীতিকার : জয়দীপ সাহানীসংগীতকার : সলীম মার্চেন্ট - সুলেমান মার্চেন্টঅভিনয়ে : শাহরুখ খান, অনুষ্কা শর্মা (নতুন ফেস), বিনয় পাঠক, বিশেষ ভুমিকায় -কাজল, রানী মুখার্জী, প্রীতি জিন্টা আর প্রিয়াঙ্কা চোপড়ারিলিজং তারিখ : 12 ডিসেম্বর 2008আপনি কি কখনও ভেবে দেখেছেন যে, রাস্তায় ঘুরছে অতি সাধারণ মানুষ, অনাকর্ষক ব্যক্তি তার কাছেও নিজের প্রেমের কাহিনী থাকতে পারে? বেশীরভাগ মানুষই বলবে যে, অতি সাধারণ মানুষের কাছে মনকে ছুঁয়ে যাওয়া প্রেম কাহিনী কেমন করে সম্ভব?কিন্তু ভালোবাসা আর অসাধারণ, আকর্ষক ও অনাকর্ষক এ সকল ভেদাভেদ বলে কিছু থাকে না৷ ভালোবাসা যে কোনও মানুষেরই হতে পারে৷ যার মনে প্রেমের নেশা ছেয়ে যায়, তখন তার নিজের মধ্যে এক চমত্কার অনুভূতি হতে থাকে৷কিছু এমনই অনুভব হয়েছে সুরিন্দর সাহানী-র(শাহরুখ খান)৷ দেখতে অতি সাধারণ, সোজা মনের, সত্যবান সুরিন্দর পাঞ্জাব পাওয়ারের হয়ে কাজ করে৷ নিরস জীবনে হঠাতই এক চমত্কার হয়ে গেল৷ সাক্ষাত হল তানী-র সঙ্গে (অনুষ্কা শর্মা৷সুরিন্দর যতটা নিরস, তানী ততটাই রসিক, উত্সাহী, চঞ্চল স্বভাবের মেয়ে৷ তার কাছের সারা পৃথিবী একটি ক্যানভাস, যার মধ্যে ইন্দ্রধনুর রং দেয় সে৷ অপ্রত্যাশিত ভাবে ঘটনাক্রমে সুরিন্দর ও তানীর মধ্যে বন্ধুত্ব হয়৷তার পরেই শুরু হয় এক এমন আনন্দের সফর হাঁসী, কান্না, ব্যাথা, সঙ্গীত, নৃত্য আর অনেক ভালোবাসা৷ এমন এক সফর যা আমাদের বিশ্বাস করিয়ে দেয় যে সাধারণ জুটির মধ্যেও অসাধারণ প্রেম কাহিনী হতে পারে৷
|