ছবি: মহারথী নির্মাতা: ঢিলিন মেহতা নির্দেশক: শিবম নায়ার অভিনয়ে: ওম পুরী, নাসিরুদ্দিন শাহ, পরেশ রাওয়াল, বোমন ইরানী, নেহা ধুপিয়া, তারা শর্মা৷ একটা গুজরাটি নাটককে কেন্দ্র করে এই ছবির কাহিনী গড়া হয়েছে৷ ছবির নাম মহারথী৷ বলিউডের মহারথীরাই এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন৷ ওম পুরী, নাসিরুদ্দিন শাহ, বোমন ইরানী এবং পরেশ রাওয়ালের মত তারকাদের এই ছবিতে দেখতে পাওয়া যাবে৷ থ্রীলার ছবি মহারথীর কাহিনীতে সুভাষ (পরেশ রাওয়াল)দশ বছর ধরে সিনেমাতে অভিনয়ের সুযোগ লাভ করার চেষ্টা করছেন৷ কিন্তু সব প্রচেষ্টা তাঁর ব্যর্থ হয়েছে৷ কোন ভাবে সে তাঁর জীবন চালায়৷ একদিন সে নিজের প্রাণের তোয়াক্কা না করে মি. এডেনবালার (নাসিরুদ্দুন) প্রাণ বাঁচায়৷ মি. এডনবালা আগে ফিল্ম নির্মাণ করতেন৷কিন্তু বর্তমানে সে অসুস্থ৷ সুভাষকে পুরস্কার স্বরুপ সে তাঁর ড্রাইভারের পদে নিয়োগ করে৷ মি.এডেনবালার স্ত্রী মল্লিকা( নেহা ধুপিয়া) অত্যন্ত সুন্দরী মহিলা৷ একমাত্র সম্পত্তির লোভেই তিনি মি.এডেনবালাকে বিয়ে করেছেন্৷ সুভাষও মল্লিকার সঙ্গে মি. এডেলবালার সম্পত্তি হরফ করার চক্রান্তে সামিল হয়৷ তারা একটা ছক কষে৷ সেই ছক্ অনুয়ায়ী তারা এডেনবালার উকিলের (বোমন ইরানী)সঙ্গে মিলে এডেনবালাকে দেখাশোনা করার জন্য একজন পরিচালিকাকে (তারা শর্মা) নিযুক্ত করেন৷ সম্পত্তি হরফের এই পরিকল্পনাকে বাস্তবে রুপায়ণ করার জন্য তারা নানা চক্রান্ত গড়ে৷ সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও কিছু ভুলের জন্য সন্দেহের শিকার হন তারা৷ ঘটনার অনুসন্ধান করার জন্য আসেন এসিপি গোখেল (ওম পুরী)৷ সুভাষ একের পর মিথ্যা কথা বলে৷ আর এই মিথ্যা বলতে গিয়ে সে নিজের জালেই ফেঁসে যায়৷ সুভাষ কি করে এর থেকে নিজেকে বাঁচায়? সেটাই এই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে৷
|