রণবীর-ক্যাটরিনাকে নিয়ে আজব প্রেম কি গজব কাহানি ছবিটি তৈরি করেছেন নির্দেশক রাজকুমার সন্তোষী৷ কাহিনীতে প্রেম (রণবীর)একেবারেই বিন্দাস চরিত্রের ছেলে৷ অন্য হাসানোর মধ্যে দিয়েই আনন্দ পায় সে৷ একদিন ভুল করে না চিনেই জেনিকে(ক্যাটরিনা) অপহরণ করে বসে প্রেম৷ তারপরে কি?
তারপরেই শুরু আজব প্রেম৷ জেনির প্রেমে নিজেকেই ভুলে বসে প্রেম৷ তাঁর দুনিয়াটাই বদলে যায়৷ সে জেনিকে খুশি দেওয়ার জন্য কঠিন পরিশ্রম করা শুরু করে৷ এর সঙ্গে ঘটে নানা আজব কান্ড কারখানা৷