খবর/গসিপ | সিনেমা প্রাক্‌দর্শন | সিনেমা ফিরে দেখা | স্টার প্রোফাইল | স্টার সাক্ষাতকার | সিনেমার কথা
মুখ্য পৃষ্ঠা মনোরঞ্জন » বলিউড » সিনেমা প্রাক্‌দর্শন » কুরবান (Film Preview)
সিনেমা প্রাক্‌দর্শন
Feedback Print Bookmark and Share
 

IFM
IFM
সঈফ-করিনা অভিনীত কুরবান ছবির প্রচারটা ছবির মার্কেটিং ইউনিট বেশ ভাল ভাবেই করছে৷ প্রথমে এতে সফিনার দীর্ঘ সময় ব্যাপী চুম্বন দৃশ্য রযেছে এই কথা বলে কুরবান নিয়ে দর্শকদের ক্রেজ বাড়ানোর চেষ্টা করা হয়েছে৷ এবার বলা হচ্ছে এতে নাকি সফোনা বেশ কয়েকটা বোল্ড দৃশ্যের শট দিয়েছেন৷ ছবিতে কি রয়েছে তা ছবিটা দেখলেই বোঝা যাবে৷ তবে ছবির কাহিনী যে জোরদার তা নির্দেশক রেনসিল ডি সিলভা খুব জোর দিয়েই বলছেন৷

সন্ত্রাসবাদকে কেন্দ্র করে এই ছবির পটভূমি গড়া হয়েছে৷ ছবির কাহিনীতে করিনা (অবন্তিকা) হলেন একজন সাইকোলজীর প্রফেসর৷ অবন্তিকা নিউইয়র্কে থাকে৷ অসুস্থ বাবাকে দেখার জন্য সে ভারতে আসে৷ ভারতে এসে সে দিল্লিতে অস্থায়ী রুপে ইউনিভার্সিটিতে পড়াতে শুরু করে৷ সেখানেই তাঁর অধ্যাপক এহসান খানের (সঈফ) সঙ্গে আলাপ হয়৷ অবন্তিকা এহসানের প্রেমে পড়েন৷ এহসানের সঙ্গে তাঁর বিয়ে হয়ে যায়৷ বিয়ের পরে অবন্তিকা এহসানকে নিয়ে আমেরিকা চলে যায়৷

সেখানে গিয়ে সে এহসানের জন্য একটা চাকরীর বন্দোবস্ত করে৷ আমেরিকাতে যেখানে তারা থাকতে শুরু সেইখানে তাদের প্রতিবেশী এক মুসলিম পরিবারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা হয়৷ কিন্তু তাদের গতিবিধি অবন্তিকার মনে সন্দেহের উদ্রেক করে৷ ঘটনাক্রমে সালমা নামে এক যুবতীর সঙ্গে তাঁর আলাপ হয়৷ যে তাঁকে এহসান সম্পর্কে অনেক কিছু জানায়৷ অবন্তিকা এহসান সম্বন্ধে এমন কিছু জানতে পারে যা তাঁর মনে ভয়ের সঞ্চার করে৷ এহসান কে? কি তাঁর আসল পরিচয়৷ জানার জন্য দেখুন কুরবান ৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: কুরবান