নির্মাতা: অরিন্দম চৌধুরী নির্দেশক: রজত কাপুর সঙ্গীত পরিচালক: সাগর দেশাই অভিনয়ে: রণবীর শৌরী, নেহা ধুপিয়া, নাসিরুদ্দিন শাহ, হর্ষ ছায়া, সৌরভ শুক্লা, বিনয় পাঠক, ইরাবতী হর্ষ, বিজেন্দ্র কালা৷ রেটিং: 2.5/ 5
রজত কাপুরের মিথ্যা ছবিটি দেখার সময় অমিতাভের ডন ছবিটির কথা মনে পড়ল৷ কারণ দুটো ছবির কাহিনীর মধ্যে অনেক সাদৃশ্য আছে৷ কিন্তু ছবির মাঝখানের অংশে লেখক রজত কাপুর আর সৌরভ শুক্লা এমন মোড় নিয়ে এসেছেন যে প্রথম অংশে যা দেখে এই ছবিটিকে ডনের সাদৃশ্য বলে মনে হচ্ছিল দ্বিতীয় অংশটা দেখার পর এই ধারনায় পরিবর্তন আসে৷
রজত কাপুর বিগত দুই বছর আগে এই গল্পটি লিখেছিলেন৷ কিন্তু প্রথম দিকে কোন নির্মাতারাই এই ছবিতে পয়সা খাটাতে রাজী হচ্ছিলেন না৷ এখন অফবিট সিনেমা বা ফর্মুলা সিনেমা থেকে আলাদা ছবিগুলোও দর্শকদের মন জয় করতে সমর্থ হচ্ছে৷ এই কারনেই মিথ্যার মত আমরা দেখতে পাচ্ছি৷ ছবির নায়ক রণবীর শৌরীর কাছে এটাই অজানা ছিল যে তার চেহারাই তাঁর জীবনে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে৷ কারন রণবীরের মুখটা একজন গ্যাঙ্গস্টারের সঙ্গে মেলে৷ কিন্তু যখন বিরোধী দলের গ্যাঙ্গস্টাররা রণবীরের কথা জানতে পারে তখন তারা রণবীরের সঙ্গে যেই গ্যাঙ্গস্টারের চেহারার সাদৃশ্য ছিল তাঁকে হত্যা করে তাঁর জায়গায় রণবীরকে বসিয়ে দেন৷
এরপর এক দুর্ঘটনায় রণবীর তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে৷ ডনের স্ত্রী আর বাচ্চারা রণবীরকে ভালবাসতে শুরু করে৷ তারা মিথ্যা ডনকে সত্যি বলে ভাবতে শুরু করে৷ কিন্তু বিরোধী দল যখন রণবীরের কাছ থেকে কোন সুযোগ সুবিধা লাভ করতে পারে না তখন তারা আসল সত্যিটা প্রকাশ করে দেন৷ শেষে যখন রণবীরকে গুলি মারা হয় তখন রণবীরের স্মৃতিশক্তি ফিরে আসে৷ যখন রণবীরের স্মৃতিশক্তি ফিরে আসে এরপর কি ঘটবে তা আন্দাজ করা যায় না৷ এই সময় ছবির গতি মন্থর হয়ে যায়৷
এই ছবির গল্পটি মোটামুটি৷ তবে নির্দেশক রজত কাপুর এটাকে অত্যন্ত সুন্দর ভাবে স্ক্রিনে ফুটিয়ে তুলেছেন৷ তিনি ছবিতে কমেডি আর রোমান্সকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন৷ যদিও গল্পের মধ্যে কিছু খামতি আছে কিন্তু ছবির নির্দেশক অত্যন্ত চতুরতার সঙ্গে এই খামতিগুলোকে ঢাকার চেষ্টা করেছেন৷ এই ছবিতে সকল তারকারাই অত্যন্ত ভাল অভিনয় করেছেন৷ রণবীর এই ছবিতে তাঁর অভিনয় প্রতিভার পরিচয় দিয়েছেন৷ নাসিরুদ্দিন তো একজন পরিপক্ক অভিনেতা৷ নেহা এই ছবিতে প্রমান করেছেন ভাল নির্দেশকের পাল্লায় পড়লে তিনিও ভাল অভিনয় করতে পারেন৷ এছাড়া সৌরভ শুক্লা, বিনয় পাঠক, হর্ষ ছায়া, ইরাবতী হর্ষ এবং বিজেন্দ্র কালা এরা প্রত্যেকেই ভাল অভিনয় করেছেন৷ মেহমুদের সিনেমাটোগ্রাফিও ফিল্মের মুড অনুয়ায়ী ভাল হয়েছে৷ এই ছবির ব্যাক গ্রাউন্ড মিউজিকও উল্লেখের দাবি রাখে৷ সব মিলিয়ে সাধারন ছবি থেকে বেরিয়ে যারা একটু আলাদা ছবি দেখতে চান সেই দর্শকরা মিথ্যা ছবিটি দেখে আনন্দ লাভ করবেন৷
আপনারাও এই রিভিউ লিখে পাঠাতে পারেন৷ সর্বশ্রেষ্ঠ রিভিউটি নাম সমেত আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে৷ আপনারা নীচের ঠিকানায় আমাদের রিভিউ লিখে পাঠান৷ editor.webdunia@webdunia.com
|