মুখ্য পৃষ্ঠা >  মনোরঞ্জন > বলিউড > সিনেমা ফিরে দেখা
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ষোলশ শতাব্দীর প্রেমকথা যোধা আকবর

ছবি: যোধা আকবর

নির্দেশক: আশুতোষ গোয়াড়িকর

নির্মাতা: রনী স্ক্রুবালা

সঙ্গীত পরিচালক: এ. আর.রহমান

অভিনয়ে: হৃত্বিক রোশান, ঐশ্বর্যা রাই, সোনু সুদ, কুলভূষন খারবান্দা, ইলা অরুন, নিকিতিন ধীর, প্রমোদ মাউথো৷

রেটিং : 3.5 / 5

IFMIFM
আশুতোষ সব সময়ই তাঁর ছবিকে বিস্তারিত ভাবে দর্শকদের কাছে প্রকাশ করেন৷ যোধা আকবর এই প্রেম কাহিনীটিকে দেখানোর জন্য তিনি পৌনে চার ঘন্টা সময় নিয়েছেন৷ ইতিহাসকে কেন্দ্র করে এই ছবির গল্পটা রচনা করা হয়েছে৷ তবে স্ক্রিনে এই ঐতিহাসিক গল্পকে ফুটিয়ে তোলার জন্য কিছু কল্পনার সমাবেশও তিনি ঘটিয়েছেন৷

যোধাকে ভালবেসে আকবরের চিন্তাধারা পরিবর্তিত হয়৷ যোধা আর আকবরের বিবাহের মধ্যে দিয়ে দুটো ভিন্ন ধর্ম আর সংস্কৃতির মিলন হয়েছে৷ ছবির শুরুটা এক ভীষণ যুদ্ধের মধ্যে দিয়ে হয়৷ এই যুদ্ধটাকে এত সুন্দরভাবে চিত্রায়ন করা হয়েছে যা দেখলে কেউ এই দৃশ্যটির প্রশংসা না করে পারবেন না৷ এরপর ছবিতে মুঘল সম্রাট আকবরের ছেলেবেলাটা দেখানো হয়েছে৷

বাল্যকালে আকবর হত্যা জিনিসটিকে খুব ভয় পেত৷ এরপর স্ক্রিনে আকবরকে তরুণ রুপে দেখানো হয়৷ আর এই রুপটির মধ্যে দিয়েই ছবিতে হৃত্বিকের আবির্ভাব হয়৷ বড় হবার পর আকবর যে কোন সিদ্ধান্ত নিজেই নিতেন৷ এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতেন না৷ আমেরের রাজা ভারমল (কুলভূষণ খারবান্দা) তাঁর রাজ্যের প্রজাদের হিতের কথা চিন্তা করে মুঘলদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নেন
IFMIFM


ভারমল তাঁর মেয়ে যোধার সঙ্গে আকবরের বিবাহ দিতে চান৷ যোধাকে (ঐশ্বর্য) না দেখেই আকবর যোধাকে বিয়ে করতে সম্মত হয়৷ কিন্তু বিবাহের আগে রাজকুমারী যোধা সম্রাট আকবরের সামনে দুটো শর্ত রাখেন৷ প্রথম শর্তটি হল বিয়ের পর তিনি তাঁর ধর্ম পরিবর্তন করবেন না৷ আর দ্বিতীয় শর্তটি হল মহলের ভিতরে একটা মন্দির বানিয়ে দিতে হবে৷

আকবর রাজকুমারী যোধার এই শর্ত পূরণ করবেন বলে সম্মতি দেন৷ হিন্দু মেয়েকে বিয়ে করার জন্য আকবরকে সমাজের কট্টরপন্থীদের বিরিধীতার সন্মুক্ষীণ হতে হয়৷ বিয়ের পর যোধা আকবরের থেকে দূরে সরেই থাকতেন৷ যোধা বলত যুদ্ধ জয় আর মন জয় করার মধ্যে পার্থক্য আছে৷ এরপরই শুরু হয় আকবর আর যোধার প্রেম৷

IFMIFM
আর প্রেমের সঙ্গে সঙ্গে রাজনীতি, ষড়যন্ত্র সব কিছুই সমানতালে চলতে থাকে৷ ছবিতে আকবর ও যোধার ব্যক্তিত্বকে অসাধারণভাবে প্রকাশ করা হয়েছে৷ আকবর একজন ন্যায়পরায়ণ সম্রাট হওয়ার সঙ্গে সকল ধর্মের প্রতি তিনি সমান মনোভাব পোষণ করতেন৷ যুদ্ধ জয় আর মন জয় করার মধ্যে বিস্তর পার্থক্য আছে৷ যোধার এইকথা আকবরের মনে গভীর প্রভাব ফেলে৷

এরপর আকবর জনসাধারণের মধ্যে গিয়ে তাদের অবস্থা জানার চেষ্টা করেন৷ হিন্দু তীর্থযাত্রীদের উপর যে কর আরোপ করা হয়েছিল সেই কর দানের প্রথা তিনি বন্ধ করেছিলেন৷ তিনি মানুষের মন জয় করতে চেয়েছিলেন৷ রাজকুমারী যোধার চরিত্রটি অসাধারনভাবে নির্মাণ করা হয়েছে৷ তিনি সম্পূর্ণ নির্ভয়ে সম্রাট আকবরের সামনে শর্ত রাখেন৷

আর সম্রাট আকবর তাঁর শর্ত পালনে সম্মত হন৷ তলোয়াড় চালানো আর ঘোড়া চালানোতেও রাজকুমারী যোধা অত্যন্ত দক্ষ ছিলেন৷ আশুতোষ গোয়াড়িকার অত্যন্ত নিপুণতার সঙ্গে যোধা আকবর ছবিটি তৈরী করেছেন৷ তিনি মুঘল যুগের ইতিহাসকে নিয়ে গবেষণা করার পরই ছবিটি তৈরী করেছেন৷ ছবিটি দেখলেই তার প্রমাণ পাওয়া যায়৷

কিন্তু তা সত্ত্বেও এই ছবিতে কিছু খামতি আছে৷ ছবির স্ক্রিপ্ট ভাল৷ কিন্তু এই স্ক্রিপ্টকে অসাধারণ বলা যাবে না৷ যোধা আকবরের প্রেমের কাহিনীটা ভাল, কিন্তু এই কাহিনীর মধ্যে সেই রস নেই যা মনের গভীরে প্রবেশ করে মনকে নাড়িয়ে দেবে৷ অপর দিকে আশুতোষ সেই যুগের সামাজিক, রাজনৈতিক পরিস্থিতির গভীরে যাওয়ার চেষ্টা করেন নি৷

এই ছবির সংলাপও তেমন আকর্ষণীয় নয়৷ হাততালিতে হলের নিস্তব্ধতা ভাঙার মত ডায়লগ এই ছবিতে নেই৷ এই ছবির বেশীরভাগ সংলাপে সহজ হিন্দী আর উর্দু শব্দের প্রয়োগ করা হয়েছে৷ তবে এই ছবিতে কিছু আকর্ষনীয় দৃশ্য আছে৷ অভিনয়ের দিকটার কথা বলতে গেলে আকবর রুপে হৃত্বিককে একটু অসহজ বলে মনে হয়েছে
IFMIFM


তবে যোধার ভূমিকায় ঐশ্বর্য অসাধারণ অভিনয় করেছেন৷ অভিনয়ের দিক দিয়ে বিচার করলে যোধার ভূমিকাটি অ্যাশের কেরিয়ারে সর্বশ্রেষ্ঠ অভিনয়রুপে পরিগণিত হবে৷ সোনু সুদ, ইলা অরুন, কুলভূষণ খারবান্দা, নিকিতিন ধীর, উরী, প্রমোদ মাউথো এরা প্রত্যেকেই ভাল অভিনয় করেছেন৷ নীতা লুল্লার কস্টিউম ডিজাইন প্রশংসার দাবি রাখে৷

কিরণ দেহংসের সিনেমাটোগ্রাফিও আন্তর্জাতিক স্তরের সিনেমাটোগ্রাফি বলে মনে হয়৷ এ আর রহমানের সঙ্গীতও ভাল হয়েছে৷ তবে রহমানের ব্যাকগ্রাউন্ড মিউজিক ছবির সৌন্দর্যে এক নতুন মাত্রা সঞ্চার করেছে৷ ছবিটি যদিও অত্যন্ত দীর্ঘ৷ তবে ছবিটি দেখে বিরক্তি আসবে না৷ আকবর সম্বন্ধে ইতিহাসে আমরা অনেক কিছুই পড়েছি৷ কিন্তু আকবরের বৈবাহিক জীবন আর দাম্পত্য প্রেমের খুঁটিনাটি সম্বন্ধে জানার জন্য যোধা আকবর ছবিটি অবশ্যই দেখুন৷

আপনারাও এই ছবির রিভিউ লিখে আমাদের পাঠাতে পারেন৷ সর্বশ্রেষ্ঠ রিভিউটি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে৷ নীচের ই-মেল আইডিতে আমাদের রিভিউ লিখে পাঠান৷

editor.webdunia@webdunia.com
অতিরিক্ত
মিথ্যার সত্যতা
সুপার নয় সুপারস্টার
রামা রামা কিয়া হ্যায় ড্রামা
রামা রামা ক্যায়া হো ড্রামা
মনোরনঞ্জক সানডে
বম্বে টু ব্যাঙ্কক