ছবি: ব্ল্যাক এন্ড হোয়াইট নির্মাতা-নির্দেশক: সুভাষ ঘাই গীতিকার: ইব্রাহিম ইস্ক সঙ্গীত পরিচালক: সুখবিন্দর সিং অভিনয়ে: অনুরাগ সিনহা, অনিল কাপুর, শেফালি ছায়া, অদিতি শর্মা, মিলিন্দ শর্মা, মিলিন্দ গুনাজী, অরুণ বকশী৷ রেটিং: 2.5/5
কয়েক বছর আগে বিখ্যাত নির্মাতা এবং নির্দেশক সুভাষ ঘাই বলেছিলেন আর্ট ফিল্ম তৈরী করা খুব সহজ কিন্তু হিট ফিল্ম তৈরী করা খুব কঠিন৷ সুভাষ ঘাই বেশীরভাগ কর্মাশিয়াল ছবিই তৈরী করেছেন৷ কিন্তু বর্তমানে তিনি এই কমার্সিয়াল গন্ডি থেকে বেরিয়ে ব্ল্যাক্ন এন্ড হোয়াইট নামে আর্ট ফিল্মটি তৈরী করেছেন৷ বাস্তব জীবনের কাহিনী নিয়ে এই ছবিটি তৈরী করা হয়েছে৷ এই ছবিটি তৈরী করতে গিয়ে তিনি নিশ্চয়ই এই সত্যটা উপলব্ধি করতে পেরেছেন আর্ট ফিল্ম তৈরী করা সহজ ব্যাপার নয়৷
ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিতে তিনি জঙ্গী নাশকতার দিকটিকে তুলে ধরেছেন৷ গল্পের দিকে আলোকপাত করা যাক৷ নুমের কাজি (অনুরাগ সিনহা ) একজন জঙ্গি৷ 15 ই আগস্টের দিন দিল্লীতে মানব বোমা ফাটানোর উদ্দেশ্য নিয়ে তিনি দিল্লীতে আসেন৷ সে এমন এক কট্টরপন্থী দলের সদস্য যে দলের মধ্যে থেকে ছোটবেলা থেকেই সে ঘৃণা নিয়ে বাঁচতে শিখেছে৷ নুমের গুজরাট দাঙ্গার শিকার হয়৷ দিল্লীর অধ্যাপক রাজন মাথুর (অনিল কাপুর ) এবং তাঁর স্ত্রী রোমা মাথুর ( শেফালি শাহ ) নুমেরকে বিশ্বাস বশত তাদের বাড়িতে আশ্রয় দেন৷ নুমেরর আসল পরিচয় কি অধ্যাপক মাথুর তা জানতেন না৷ 15ই আগস্টের অনুষ্ঠানে প্রবেশের অনুমতি পত্র নুমেরকে অধ্যাপক মাথুর তাঁর স্ত্রীর কথাতেই জোগাড় করে দেন৷
নুমের 15 দিন অধ্যাপক মাথুরের চাঁদনী চকের বাড়িতে কাটান৷ অধ্যাপকের বাড়িতে থাকার সময় নুমের উপলব্ধি করে সে ভুল পথে চালিত হচ্ছে৷ সে ভুল কাজ করছে না ঠিক করছে মনের এই দ্বন্দ্ব থেকে সে কি করে বেরোয় এই ছবিতে সেই বিষয়টির উপরই আলোকপাত করা হয়েছে৷ এই ছবির গল্পটা ভাল৷ কিন্তু ছবির স্ক্রিপ্টে বাস্তবিকতার অভাব পরিলক্ষিত হয়৷ ছবিতে কমার্সিয়াল ছাপও লক্ষ্য করা যায়৷ ছবির কিছু কিছু দৃশ্যকে অতিরঞ্জিত বলে মনে হয়৷ যেমন অধ্যাপক মাথুর ও তাঁর স্ত্রী রোমার মন জয়, রোমার হত্যার পর নুমেরের মন পরিবর্তন৷ এই সব দৃশ্য গুলোকে মেকি বলে মনে হয়৷
এছাড়া নুমের আর সগুপ্তার রোমান্টিক দৃশ্যগুলোও ঠিকভাবে চিত্রাঙ্কন করা হয় নি৷ তবে স্ক্রিপ্টে খামতি থাকা সত্ত্বেও সুভাষ ঘাই তাঁর দক্ষ নির্দেশনার মধ্যে দিয়ে দর্শকদের বেঁধে রাখার চেষ্টা করেছেন৷ ঘাই এর ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে অনেক তারকাই বলিউডে প্রতিষ্ঠা অর্জন করেছেন৷ এই ছবিতেও তিনি অনুরাগকে সুযোগ দিয়েছেন৷ অনুরাগ তাঁর চরিত্র অনুয়ায়ী ভালই অভিনয় করেছেন্৷ অনুরাগের আওয়াজ বেশ সুন্দর এবং তার মধ্যে অভিনয় ক্ষমতা রয়েছে৷ অধ্যাপকের চরিত্রে অনিল কাপুরকে বড়ই বেমানান লেগেছে৷
অনিলের স্ত্রীর ভূমিকায় শেফালি ছায়া ভাল অভিনয় করেছেন৷ অদিতি শর্মাকে এই ছবিতে অভিনয়ের বিশেষ একটা সুযোগ দেওয়া হয় নি৷সুখনিন্দর সিংএর সঙ্গীত নির্দেশনা ভাল হয়েছে৷ ম্যায় চলা আর যোগী আয়া এই গানটা শুনতে বেশ ভালই লাগে৷ গীতিকার ইব্রাহিম অস্ক অর্থপূর্ন গান লিখেছেন৷ সুভাষ ঘাই তাঁর গতানুগতিক কর্মাসিয়াল ক্ষেত্র থেকে বেরিয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিটি তৈরী করে দক্ষতার পরিচয় দিয়েছেন৷ তাঁর কিসনা এবং ইয়াদে ছবিটির তুলনায় ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিটি অনেক ভাল হয়েছে৷
|