মুখ্য পৃষ্ঠা >  মনোরঞ্জন > বলিউড > সিনেমা ফিরে দেখা
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ওয়ান টু থ্রী নামের মজা

ছবি: ওয়ান টু থ্রী
নির্মাতা: কুমার মঙ্গত- সুনীল লুল্লা
নির্দেশক: অশ্বনী ধীর
সঙ্গীত পরিচালক: রাঘব
অভিনয়ে: তুষার কাপুর, এষা দেওল, সুনীল শেঠী, সমীরা রেড্ডি, পরেশ রাওয়াল, তিনু চন্দ্রা, উপেন প্যাটেল, তনিষা, সঞ্জয় মিশ্রা, মুকেশ তিবারী, মনোজ পাহবা
রেটিং: 2.5/5

শেক্সপিয়ারের নাটক কমেডি অফ এরর্স কে কেন্দ্র করে এর আগে বলিউডে দো দুনি চার এবং অঙ্গুর এই দুটো ছবি তৈরী হয়েছে৷ আর এই কমেডি নাটকের বিষয়কে নিয়েই নির্দেশক অশ্বিনী ধীর ওয়ান টু থ্রী ছবিটি নির্মান করেছেন৷ তবে তিনি ছবির স্ক্রিপ্টে কিছুটা পরিবর্তন এনেছেন৷ এতে তিনি তিনটি এমন চরিত্রকে উপস্থাপন করেছেন যাদের নামের মিল থাকলেও চেহারার কোন মিল নেই৷


IFMIFM
ছবির গল্পে তিনজন লক্ষ্ণীনারায়্ন (তুষার কাপুর, সুনীল শেঠী আর পরেশ রাওয়াল) পরিস্থিতি বশত একই হোটেলে এসে উপস্থিত হয়৷ এরা প্রত্যেকেই আলাদা আলাদা কাজ নিয়ে এসেছেন৷ তিনজনের কাছেই একটা চিঠি আসে৷ যেটা ঘটনাচক্রে অদল বদল হয়ে যায়৷ এতে হাসির সিকোয়েন্স তৈরী হয়৷ কমেডি ছবিতে যদি ভাল কাহিনীর সঙ্গে ভাল সংলাপ থাকে তখন ছবির আকর্ষন বেড়ে যায়৷ কিন্তু ওয়ান টু থ্রী ছবিতে শুধুমাত্র সংলাপের উপর নজর দেওয়া হয়েছে৷ এই ছবির সংলাপ নিঃসন্দেহে খুবই ভাল৷ এই সংলাপ শুনে হাসিরও উদ্রেক হয়৷ কিন্তু শুধুমাত্র সংলাপের মাধ্যমে বেশীক্ষন পর্যন্ত হাসির সিকোয়েন্স তৈরী করা যায় না৷সংলাপের সঙ্গে ছবির গল্পেও জোরালো হওয়া প্রয়োজন৷

ওয়ান টু থ্রীর নির্দেশকের প্রধান উদ্দেশ্য হল দর্শকদের হাসানো৷ আর সেই চেষ্টা তিনি পুরোমাত্রায় করেছেন৷ নির্দেশক অশ্বিনী ধীর এই ছবিতে চরিত্র অনুয়ায়ী তারকা নির্বাচন করেছেন৷ প্রত্যেকটি চরিত্রকে তিনি বিশেষ ভাবে পর্দাতে উপস্থাপন করেছেন৷ সঞ্জয় মিশ্রাকে তিনি হিন্দী ছবির পুরোনো দিনের খলনায়কের মত পেশ করেছেন৷ তবে তিনি খুব দীর্ঘমানের ছবি করেছেন৷
IFMIFM


আর এই ছবির সঙ্গীতও আকর্ষনীয় নয়৷ যদি ছবিতে গান না রাখা হত তাহলেও কোন তফাত হত না৷ অভিনয়ের দিক দিয়ে তুষার কাপুরের অভিনয়ে একঘেয়েমির ছোওয়া পাওয়া যায়৷ পরেশ রাওয়াল তাঁর চরিত্রটিতে ভাল অভিনয় করেছেন৷ সুনীল শেঠীও ভাল অভিনয় করেছেন৷ নায়িকাদের অভিনয়ের বিশেষ একটা সুযোগ দেওয়া হয় নি৷ এষার মেক আপ একেবারেই খারাপ ছিল৷ সমীরাও অভিনয়ের বিশেষ একটা সুযোগ পান নি৷ পুলিশ অফিসারের ভূমিকায় তিনু চন্দ্রার অভিনয় ভাল হয়েছে৷ তনীষা আর উপেন প্যাটেল শুধু নামেমাত্রই ছবিতে ছিলেন৷

এছাড়া সঞ্জয় মিশ্রা, মনোজ পাহবা, ব্রজেশ হিরজী আর মুকেশ তিওয়ারী এরা সকলেই হাসির দৃশ্যগুলোতে ভাল অভিনয় করেছেন৷ তবে এই ছবির সম্পাদনা ভাল হয় নি৷ তবে মুড ঠিক করার পক্ষে এই ছবিটি একেবারে উপযুক্ত ছবি৷
অতিরিক্ত
রেস
26 জুলাই এট বরিস্তা
ব্ল্যাক এন্ড হোয়াইট
ষোলশ শতাব্দীর প্রেমকথা যোধা আকবর
মিথ্যার সত্যতা
সুপার নয় সুপারস্টার