মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > সিনেমা ফিরে দেখা
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ক্রেজি 4

ছবি: ক্রেজি 4
নির্মাতা: রাকেশ রোশান
নির্দেশক: জয়দীপ সেন
সঙ্গীত পরিচালক: রাজেশ রোশান
অভিনয়ে: আরশাদ ওয়ার্সী, ইরফান খান, রাজপাল যাদব, সুরেশ মেনন, জুহি চাওলা, দিয়া মির্জা, জাকির হুসেন, রজত কাপুর৷
রেটিং: 2/5

রাকেশ রোশানের নিজের লেখা কাহিনীর উপর সে রকম একটা ভরসা ছিল না৷ তাই তিনি এই ছবির নির্দেশনার দায়িত্ব জয়দীপ সেনকে দিয়ে দেন৷ এই ছবির মূল সার কথা হল পাগলরা দুনিয়ার জন্য নয়, দুনিয়াই পাগলদের লায়েক নয়৷ ছবিতে চারজন খেপা মানুষকে কখনও খুব বুদ্ধিমান বলে মনে হয়৷ আবার কখনও একেবারে পাগল৷ রাজা অর্থাত আরশাদ খুব রাগী প্রকৃতির মানুষ৷ কেউ যদি সিগারেটের ধোয়া তাঁর মুখের সামনে ছোড়ে তাহলে সে তাঁকে থাপ্পর মেরে দেবে৷ তাহলে বলুন রাজা কোন দৃষ্টিতে পাগল? খুব সাধারন কথাতেই সে মানুষকে হত্যা করতে উদ্যত হয়৷ তাঁকে পাগলাগারদে নয়, জেল খানায় পাঠানো উচিত৷

ডাঃ মুখার্জী ইরফান খান পরিস্কার পরিচ্ছন্ন থাকতে ভালবাসেন৷ ডব্বু অর্থাত সুরেশ মেনন এমন অদ্ভুত কাজ করেন যে তাঁকে পাগল বলাই সঙ্গত৷ গঙ্গাধর অর্থাত রাজপাল যাদবকে মানসিক রোগী আখ্যা দেওয়া যেতে পারে৷ সে অতীতে থাকতেই ভালবাসে৷ এদের সকলের চিকিত্সা করেন ডাঃ সোনালী অর্থাত জুহি চাওলা৷ সোনালী ওদের সকলকে 15 ই আগস্টের দিন ভারত আর ইংল্যান্ডের ক্রিকেট ম্যাচ দেখাতে নিয়ে যায়৷ কিন্তু বৃষ্টি হওয়াতে সেই ক্রিকেট ম্যাচ বন্ধ হয়ে যায়৷

অপরদিকে ডাঃ সোনালীকে গুন্ডারা অপহরন করে নেয়৷ গাড়িতে বসে ওরা চারজন ডাঃ সোনালীর জন্য অপেক্ষা করতে থাকে৷ কি করে তাঁরা ডাঃ সোনালীকে গুন্ডাদের কবল থেকে ছাড়িয়ে নিয়ে আসে সেই তথ্যই এই ছবিতে তুলে ধরা হয়েছে৷
IFMIFM


ছবির গল্পের মধ্যে কোন নতুনত্ব নেই৷ আগে কি হবে সেটা আগে থেকেই জানা যায়৷ ছবির স্ক্রিপ্ট আরও জোরদার হওয়া উচিত ছিল৷ ছবির তারকা নির্বাচন ভাল হয়েছে৷ তবে তাদের চরিত্র গুলোকে ভাল করে ফুটিয়ে তোলা হয় নি৷ কমেডি তো আছে৷ কমেডির মধ্যে ধারাবাহিকতা নেই৷

IFMIFM
বিরতির আগের অংশ বিরতির পরের অংশের থেকে অনেক ভাল৷ বিরতির পর ছবির গ্ল্যামার নষ্ট হয়ে যায়৷ এই ছবির আকর্ষন বাড়ানোর জন্য তিনটে আইটেম দৃশ্য রাখা হয়েছে৷ শাহরুখ আর হৃত্বিকের পাশে রাখি সাবন্তও এই ছবিতে তাঁর জলবা দেখিয়েছেন৷ তবে রাখিকে আইটেম দৃশ্যটিতে দেখতে ভাল লাগে নি৷ কিং খানের গানটা দেখতে ভাল লাগে৷ তবে হৃত্বিকের ডান্সের পাশে শাহরুখের ডান্স ফিকে বলে মনে হয়৷ হৃত্বিকের আইটেম ডান্স দেখার পরই দর্শকরা সিনেমা হল থেকে বেরিয়ে যান৷ নির্দেশক জয়দীপ সেন এই ছবিতে তাঁর দক্ষ নির্দেশনার ছাপটি ফেলতে পারেন নি৷ এক তো জোরদার কাহিনী তিনি পান নি৷ অপরদিকে অশ্বনী ধীরের সংলাপ তাঁর স্ক্রিপ্টের অনুয়ায়ী আকর্ষনীয় হয় নি৷

ছবিতে আরশাদ ওয়ার্সীকে প্রয়োজনের বেশী রাগী বলে মনে হয়েছে৷ ইরফানের যোগ্যতা অনুয়ায়ী ভূমিকা ইরফানকে দেওয়া হয় নি৷ রাজপাল যাদব দর্শকদের হাসিয়েছেন৷ সুরেশ মেনন পুরো ছবিতে মাত্র একটা দুটো শব্দই বলেছেন৷ জুহির খুব সংক্ষিপ্ত ভূমিকা ছিল৷ তবে জুহি তাঁর চরিত্রটিতে ভাল অভিনয় করেছেন৷ দিয়া মির্জাকেও এই ছবিতে কিছু দৃশ্যে দেখতে পাওয়া গেছে
IFMIFM


এই ছবিতে রাজেশ রোশান যে রকম সঙ্গীত দিয়েছেন তা শোনার যোগ্য নয়৷ আর যে গানটা শুনতে ভাল লেগেছে সেটা কোথা থেকে নেওয়া হয়েছে তা সবাই জানে৷ ক্রেজি-4 ছবির বিশেষত্ব হল এটা মাত্র 2 ঘন্টা কয়েক মিনিটের ছবি৷ হাসতে চাইলে আপনি এই ছবি দেখতে পারেন৷
অতিরিক্ত
ইউ মি অর হাম: প্রথম নজরের প্রেম
শৌর্য
ওয়ান টু থ্রী নামের মজা
রেস
26 জুলাই এট বরিস্তা
ব্ল্যাক এন্ড হোয়াইট