মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > সিনেমা ফিরে দেখা
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
জন্নত: অর্থ ও ভালবাসার চক্রবুহ্য  Search similar articles

ছবি: জন্নত
নির্মাতা: মুকেশ ভাট
নির্দেশক: কুণাল দেশমুখ
সঙ্গীত নির্দেশক: প্রীতম, কামরান আহমদ
অভিনয়ে: ইমরান হাসমী, সোনাল চৌহান, জাভেদ শেখ, সমীর কোচার,বিশাল মালহোত্রা৷

PRPR
একটি প্রেম কাহিনীকে কেন্দ্র করে জন্নত ছবির কাহিনী রচিত হয়েছে৷ ক্রিকেটের কিছু অংশ এই ছবির কাহিনীতে প্রাধান্য পেয়েছে৷ গল্পে নায়ক অর্জুন অর্থাত ইমরান হলেন বুকি৷ ম্যাচ ফিক্সিং করতেও তিনি পিছপা হন না৷ কিন্তু নায়িকা এই ভুলপথের কাজকে একেবারেই পছন্দ করেন না৷ জিয়া অর্থাত সোনল চায় অর্জুন বে -আইনী কাজ ছেড়ে সত পথে পয়সা অর্জন করুক৷ ছোটবেলায় অর্জুনের বাবা যে রাস্তাতে খেলনার দোকান আছে অর্জুনকে কখনও সেই রাস্তা দিয়ে নিয়ে যেতেন না৷ কারন অর্জুনের বাবার কাছে অত পয়সা ছিল না৷ তিনি খুব সত ব্যক্তি ছিলেন৷ সত পথে যা অর্জিত হত তা নিয়েই তিনি সন্তুষ্ট থাকতেন৷

কিন্তু অর্জুনের চিন্তাধারা হল এর বিপরীত৷ সে অনেক টাকা উপার্জন করতে চায়৷ পয়সা উপার্জনের জন্য তিনি কোন পথকেই ভুল বলে মনে করেন না৷ জোয়াকে অর্জুন খুব ভালবাসে৷ জোয়ার একটা দামী আংটি পছন্দ হয়৷ অর্জুন দোকানের কাঁচ ভেঙে সে আংটি নেওয়ার চেষ্টা করে৷ অপরদিকে জোয়ার গাড়িতে ঘুরতে ভালবাসে৷ অর্জুন সেইজন্য ক্রিকেট ম্যাচে বাজি ধরে পয়সা উপার্জন করে৷ আর জোয়ার জন্য গাড়ি কেনে৷ জোয়া কখনও অর্জুনকে কোথা থেকে এত পয়সা আসছে সে বিষয়ে জিজ্ঞাসা করে নি৷

কিন্তু জোয়া যখন জানতে পারে যে অর্জুন ম্যাচ ফিক্সিং করে পয়সা উপার্জন করে তখন সে অর্জুনকে অসত পথে নয় সত্ পথে পয়সা উপার্জন করার কথা বলে৷ ম্যাচ ফিক্সিং করে পয়সা উপার্জন করাকে জোয়া ভুল বলে মনে করে৷ অপরদিকে সে নিজে ক্লাবে ডান্স করে পয়সা উপার্জন করে৷ জোয়া কি সঠিক পথে পয়সা উপার্জন করছে? সে কি কোন ভাল কাজ করতে পারে না? লেখক বিশেষ ভাট জোয়ার চরিত্রটি ঠিকমত লিখতে পারেন নি৷ যে মেয়েটা অর্জুনকে সঠিক পথে নিয়ে যেতে চায় সে কি নিজে সঠিক পথে চলছে?

অর্জুনের চরিত্রটা অনেকটা দীবারের অমিতাভ বচ্চনের চরিত্রর মত৷ যার জীবনে পয়সাই সব৷ যদি ক্রিকেটকে এই ছবির কাহিনী থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে এটা একটা সাধারন কাহিনীর মধ্যেই পড়বে৷ ছবিতে অর্জুন এত সহজে ম্যাচ ফিক্সিং করে তা দেখে খুব অবাক লাগে৷ ছবিতে মাঝে মাঝে এক পুলিশ অফিসার এসে অর্জুনকে অনেক জ্ঞান দিয়ে যায়৷ কুণাল দেশমুখের নির্দেশনা ভাল হয়েছে৷ ছবির গল্পে খামতি থাকা সত্ত্বেও নির্দেশকের দক্ষতায় এই খামতিগুলো সব ঢেকে গেছে
IFMIFM


ইমারন হাসমি সীমিত প্রতিভাযুক্ত অভিনেতা৷ সব দৃশ্যতেই ইমরানকে একই রকম লেগেছে৷ নতুন নায়িকা সোনলের অভিনয় মোটামুটি হয়েছে৷ ছবিতে সোনলের লুকটাও ছিল অতীব সুন্দর না হলেও মোটামুটি ছিল৷ ছবির অন্যান্য অভিনেতা যেমন সমীর কোচার, অভিমন্যু সিং, জাভেদ শেখ, বিশাল মালহোত্রা এবং বিপিন শর্মা এরা সকলেই মোটামুটি অভিনয় করেছেন৷ ছবির সঙ্গীত রিলিজের অনেক আগে থেকেই জনপ্রিয়তা অর্জন করেছে৷ সব মিলিয়ে জন্নতকে মিডিয়াম ছবি বলাটাই শ্রেয় হবে৷
অতিরিক্ত
ভূতনাথ: ভুতের সঙ্গে শিশুর বন্ধুত্ব
মিস্টার হোয়াইট মিস্টার ব্ল্যাক
অনামিকা: রহস্য আর রোমাঞ্চের অভাব
টশান: শুধু ফর্মুলা
ক্রেজি 4
ইউ মি অর হাম: প্রথম নজরের প্রেম