ছবি: ধূম ধড়াকা নির্মাতা নির্দেশক: শশি রঞ্জন সঙ্গীত পরিচালক: রুপ কুমার রাঠোর অভিনয়ে: অনুপম খের, সতীশ শাহ, শাহ রন্ধাবা, সমীর দত্তানী, আরতি ছাবরিয়া, শমা সিকান্দার, সতীশ কৌশিক, দীপশিখা, গুলশন গ্রোভার, জ্যাকি শ্রফ, চ্যাঙ্কি পান্ডে৷
নির্মাতা নির্দেশক শশি রঞ্জন হয়ত শখ মেটানোর জন্য এই ছবিটা তৈরী করেছেন৷ এমনিতে এটা একটা কমেডি ছবি৷ কিন্তু এই ছবিটা দেখার পর দর্শকরা মনে এটাই ভাববেন এই ছবিটা কেন দেখলাম৷ কমেডি ছবির প্রতি দর্শকদের একটা বিশেষ আকর্ষন থাকে কিন্তু এই ছবিটা দেখে দর্শকদের হাসি তো পাবেই না৷ উপরন্তু ছবির নাটকীয়তায় বিরক্ত হয়ে অনেক দর্শক হয়ত মধ্যান্তরেই সিনেমা হল থেকে বেরিয়ে যাবেন৷ ছবির কাহিনীতে মুঙ্গীলাল অর্থাত অনুপম খের হলেন একজন ডন৷ অল এশিয়ান ভাইদের সন্মেলনে অনুপমকে বাধ্য হয়ে বলতে হয় তাঁর উত্তরসূরী আছে৷
কিন্তু আসলে তিনি বিয়ে করেন নি৷ বহু বছর আগে তিনি তাঁর বোনকে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন৷ পরে তিনি জানতে পেরেছিলেন তাঁর বোন কমল নামে এক সন্তানের জন্ম দিয়েছে৷ এরপর তিনি তাঁর মান বাঁচানোর জন্য বোনের সন্তানকে কমলকে খুঁজতে শুরু করেন৷ মুঙ্গীলালের কাছে অনেক কমল নামের ছেলে মেয়েরা আসেন৷ মুঙ্গীলাল আসল কমলের সন্ধান করতে থাকেন৷
ছবির গল্পে কমেডির ছোঁওয়া আছে৷ কিন্তু স্ক্রিপ্টের মান খুব খারাপ৷ দৃশ্য গুলোকে খুব দীর্ঘয়িত হয়েছে৷ ছবিটি দেখার সময় অনেক প্রশ্নই মাথাতে আসে কিন্তু ছবির শেষ পর্যন্ত সেইসব প্রশ্ন গুলোর কোন উত্তর পাওয়া যায় না৷ সব চরিত্রগুলোকেই জোকারের মত মনে হয়৷ সকলেই অভার অ্যাকটিং করেছেন৷ তবে দুঃখের বিষয় হল যে এই ধরনের বাজে ছবিতে অনুপম খের এবং সতীশ শাহের মত মহান তারকারা অভিনয় করেছেন৷ তবে অনুপম খের এই ছবিতে একেবারেই ভাল অভিনয় করেন নি৷
অপরদিকে এই ছবির অন্যান্য অভিনেতা অভিনেত্রী যেমন শাদ রন্ধাবা, আরতি ছাবরিয়া, শমা সিকন্দার, সমীর দত্তানী এদের কারোর অভিনয়ই প্রশংসারযোগ্য নয়৷ এই ছবিতে উল্লেখ করার মত এমন কোন আকর্ষনীয় দৃশ্য নেই৷ এই ছবি দেখার চাইতে না দেখাই শ্রেয় হবে৷
|