মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > সিনেমা ফিরে দেখা
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
উডস্টাক ভিলা  Search similar articles

ছবি: উডস্টাক ভিলা
নির্মাতা: সঞ্জয় গুপ্তা
নির্দেশক: হংসল মেহতা
সঙ্গীত পরিচালক: অনু মালিক, শিবানি কশ্যপ
অভিনয়ে: সিকান্দার খের, নেহা ওবেরয়, আরবাজ খান, শক্তি কাপুর, গুলশন গ্রোভার, সঞ্জয় দত্ত ( অতিথি শিল্পী)
রেটিং: 2.5/ 5

IFMIFM
এই ছবির নির্মাতা হলেন সঞ্জয় গুপ্তা৷ স্টাইলিশ পোশাক, গলাতে লকেট, হাতে বিদেশী ব্রান্ডের ঘড়ি, ব্রেসলেট রাফ এন্ডটাফ লুক, ক্যামেরাতে বেশী পরিমানে ফিল্টার ওয়ার্কের প্রয়োগ, মধুর ব্যাকগ্রাউন্ড মিউজিক, দ্রুততার সঙ্গে দৃশ্য বদল, কাহিনীর বদলে স্টাইলকে প্রাধান্য দেওয়া এই সব হল সঞ্জয় গুপ্তার ছবির বিশেষত্ব৷ এক বিশেষ শ্রেনীর দর্শকরাই এই ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন৷ সঞ্জয় গুপ্তার এই বিশেষত্বগুলোকেই অনুসরন করেছেন উডস্টাক ভিলার নির্দেশক হংসল মেহতা৷

এই ছবিতে অনুপম খেরের পুত্র সিকান্দার খের মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন৷ ছবির কাহিনীটি হল এই রকম এক দিন রাত্রিবেলায় অরবাজের স্ত্রী নেহা অপহৃত হন৷ এই অপহরনটা করেছিলেন সিকান্দার৷ তিনি নেহার স্বামীর কাছে 50 লাখ টাকা দাবি করেন৷ আরবাজ টাকা দিতে রাজী হয়ে যান৷ কিন্তু এর মধ্যে খানে নেহাকে খুন করা হয়৷ সিকান্দার নেহার লাশকে লুকিয়ে রাখে৷ আর এর পরেই অনেক রহস্যের উন্মোচন হয়৷

এই ছবির কাহিনীতে কিছু অবিশ্বাস্য ঘটনাকে স্থান দেওয়া হয়েছে৷ তবে ছবির গতি এত দ্রুত যে দর্শকরা ছবি দেখবার সময়ে এই সব বিষয়ে চিন্তা করার অবকাশই পাবেন না৷ কাহিনীতে খামতি আছে৷ কিন্তু স্ক্রিপ্ট লেখকরা ( সঞ্জয় গুপ্তা,এস.ফারহান,রাজীব গোপাল) এত সুন্দর স্ক্রিপ্ট লিখেছেন যে কাহিনীর সব খামতিগুলো উত্কর্ষ স্ক্রিপ্টের গুনে ঢাকা পড়ে গেছে৷ অপরদিকে নির্দেশক হংসল মেহতা এই ছবিকে একটা স্টাইলিশ লুক দিয়েছেন৷ তিনি বিদেশী ছবিগুলোর মত কাহিনীকে পর্দাতে উপস্থাপন করেছেন্৷
IFMIFM


কাহিনীর মধ্যে খামতি থাকা সত্ত্বেও তিনি এত সুন্দর ভাবে দৃশ্যায়ন করেছেন যে দর্শকরা ছবিটা দেখতে গিয়ে বিরক্তি বোধ করবেন না৷ তবে এই ছবির মিউজিক শ্রুতিমধুর নয়৷ এই ছবির মধ্যে দিয়ে অনুপম খেরের পুত্র সিকান্দার খের অভিনয় জগতে কদম রাখলেন৷ কেরিয়ারের প্রথম ছবিতেই তিনি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন৷ তবে ছবিতে সিকান্দাররের যা আসল বয়্স তাঁর তুলনায় তাঁকে একটু বেশী প্রবীন বলেই মনে হয়েছে৷ হংসল মেহতা তাঁর দক্ষ নির্দেশনার মাধ্যমে সিকান্দারের অভিনয়ের খামতি গুলোকে নজরে আসতে দেন নি৷ তিনি সিকান্দারকে নিয়ে খুব ছোট ছোট দৃশ্য চিত্রায়ন করেছেন৷ যাতে সিকান্দারের অভিনয় ক্ষমতার দিকটি খুব একটা ধরা পড়ে নি৷

তবে সিকান্দারের প্লাস পয়েন্ট হল সিকান্দারের আওয়াজ৷ অভিনেত্রী নেহা ওবেরয় এই ছবিতে মোটামুটি অভিনয় করেছেন৷ নেহাকে কোন একটা অ্যাঙ্গেলে শিল্পা শেঠীর মত দেখতে লাগে৷ আরবাজ খান এবং গুলশান গ্রোভার ভাল অভিনয় করেছেন৷অপরদিকে সঞ্জয় দত্ত একটা গানের দৃশ্যে এই ছবিতে অভিনয় করেছেন৷ বিশাল তৌলখা ফিল্মের মুড বুঝে ক্যামেরাকে ব্যবহার করেছেন৷থ্রীলার ছবিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ আর অমর মোহিলে এই ছবিতে উত্কৃষ্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছেন৷ ছবির এডিটিং এর দিকটাও খুব মজবুত৷ সবে মিলে যারা স্টাইলিশ এবং থ্রীলার ছবি দেখতে পছন্দ করেন তাদের উড স্টাক ভিলা ছবিটি দেখে ভাল লাগবে৷
অতিরিক্ত
ধূম ধড়াকা
জন্নত: অর্থ ও ভালবাসার চক্রবুহ্য
ভূতনাথ: ভুতের সঙ্গে শিশুর বন্ধুত্ব
মিস্টার হোয়াইট মিস্টার ব্ল্যাক
অনামিকা: রহস্য আর রোমাঞ্চের অভাব
টশান: শুধু ফর্মুলা