ছবি: আমীর নির্মাতা: অনুরাগ কশ্যপ, দেবেন খোটে, রনী স্ক্রুবালা, জরীনা মেহতা নির্দেশক: রাজকুমার গুপ্তা সঙ্গীত পরিচালক: অমিত ত্রিবেদী অভিনয়ে: রাজীব খন্ডেলওয়াল
কম বাজেটের আমীর ছবিটিতে কোন বড় মানের তারকাকে নেওয়া হয় নি৷ তাছাড়া একজন নতুন নির্দেশক এই ছবিটি তৈরী করেছেন৷ মুম্বই এর অলিগলিতে তিনি এই ছবির শুটিং করেছেন৷ ছবির গল্পের নায়ক হলেন আমীর (রাজীব খন্ডেলওয়াল) যখন মুম্বইতে আসেন তখন তিনি জানতেন না মুম্বইতে এসে তাঁকে এক সমস্যার মধ্যে পড়তে হবে৷ তিনি মুম্বইতে গিয়ে সমস্যায় পড়েন৷ তিনি মুম্বই এর ভিড়ে, সস্তার হোটেলে ও খারাপ গলিতে হারিয়ে যান৷
আমীর কোন প্রেম কাহিনী নয়৷ না এই ছবিতে কোন নায়িকা আছে, না এতে কোন নায়ক-নায়িকার গানের দৃশ্য রয়েছে৷ না এই ছবিটা কোন বিদেশের সুন্দর লোকেশনে শুটিং করা হয়েছে৷ কিন্তু তা সত্ত্বেও এই ছবিটা মনের উপর প্রভাব ফেলে৷ কারন, এই ছবিতে খুব বেশী মাত্রায় বাস্তবের ছোঁওয়া পাওয়া যায়৷ ছবির নির্দেশক রাজকুমার গুপ্তা তাঁর ছবিতে বাস্তবের এমন কিছু স্থানের বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছেন যে স্থানে মানুষ সচরাচর যায় না৷ তিনি একটা কঠিন বিষয়কে নিয়ে ছবি তৈরী করেছেন৷ নায়কের অসহায় স্থিতিকে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে পর্দাতে ফুটিয়ে তুলেছেন৷
এই ছবির সিনেমাটোগ্রাফি, এডিটিং এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সবই প্রশংসার যোগ্য৷ রাজীব খান্ডেলওয়াল তাঁর চরিত্রে ভাল অভিনয় করেছেন৷ তিনি চরিত্রের গভীরে প্রবেশ করে চরিত্রটিকে একেবারে জীবন্ত করে তুলেছেন৷ এই ছবির মধ্যে দিয়ে তিনি ইন্ডাস্ট্রীতে কদম রাখলেন৷ কেরিয়ারের প্রথম ছবিটিতে তিনি অসাধারন অভিনয় করেছেন৷ আমীর একটা অসাধারন ছবি৷ দর্শকরা এই ছবিটি দেখে নিরাশ হবেন না৷
|