মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > সিনেমা ফিরে দেখা
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
দে তালি: বাজবে না হাততালি  Search similar articles

ছবি: দে তালি
নির্মাতা: রবি ওয়ালিয়া
নির্দেশক: ঈশ্বর নিবাস
সঙ্গীত পরিচালক: বিশাল-শেখর
অভিনয়ে: আফতাব শিবদশানি, আয়েশা টাকিয়া, রিতেশ দেশমুখ, রিমি সেন, সৌরভ শুক্লা, অনুপম খের৷

IFMIFM
দে তালি ছবির একটি দৃশ্যে রিতেশ দেশমুখ রিমি সেনকে অপহরণ করে৷ রিতেশ রিমিকে একটা চিঠি লেখার জন্য বলে৷ রিমি ঐ চিঠি লিখতে অসম্মতি প্রকাশ করলে তখন তিনি রিমিকে ধমকী দিয়ে বলেন যদি তিনি তাঁর কথা না শোনেন তাহলে তাঁকে রামগোপাল বর্মার আগ ছবিটা দেখাবেন৷ রিতেশের এই ধমকীর পর রিমি ঐ চিঠি লিখতে রাজী হয়ে যায়৷ এরপর হয়ত অন্য কোন ছবির নায়িকাকে ধমকী দেওয়ার সময় দে তালি দেখানোর কথা বলা হবে৷ দে তালি ছবির স্ক্রিপ্টটা লিখেছেন আব্বাস টায়ারওয়ালা৷ তিনি আবার আমীরের জানে তু ইয়া জানে না ছবিটি নির্দেশনা করেছেন৷

দে তালি ছবিটি ভাল না হওয়ার সব দোষ বর্তায় লেখক আব্বাসের উপর৷ তিনি ছবিটিকে কোন দিকে নিয়ে যাবেন সেই সিদ্ধান্তই ঠিকমত নিতে পারেন নি৷কখনও ছবিতে গম্ভীর পরিস্থিতির সৃষ্টি হয়৷ আবার কখনও কমেডির সিকোয়েন্স আসে৷ ছবির গল্পে আমু( আয়েশা টাকিয়া),অভি (আফতাব শিবদশানি) আর পগলু (রিতেশ দেশমুখ) এরা তিনজন খুব ভাল বন্ধু৷ অভি খুব ধনী পরিবারের ছেলে৷ অভির টাকা দিয়ে ওর বন্ধুরা স্ফূর্তি করে৷ অমু অভির বাবা অর্থাত অনুপম খেরের অফিসে চাকরী করে৷ কিন্তু পগলু কোন কাজ করে না৷ ঘর ভাড়া দেওয়ার মত পয়সাও পগলুর কাছে নেই৷ কিন্তু সে খুব আকর্ষনীয় পোশাক পড়ে৷আমু মনে মনে অভিকে ভালবাসে৷
IFMIFM


আমু ভাবে অভিও তাঁকে ভালবাসে৷ আমুর মনের কথাটা পাগলু জানে৷ অভি যখন তাঁর গার্লফ্রেন্ড কার্তিকার(রিমি সেন) সঙ্গে ওদের পরিচয় করায় তখন ওরা দুজনেই অবাক হয়ে যায়৷ অভি আর আমুর বিয়ে হোক পগলু মনে মনে এটা চায়৷ কার্তিকা খুব চালাক মেয়ে৷ কার্তিকা শুধু পয়সার জন্য অভিকে ভালবাসে৷পগলু মনেপ্রানে অভি আর আমুর বিয়ে দিতে চায়৷ সেইজন্য সে কার্তিকার আসল রুপটা অভির কাছে খুব তাড়াতাড়ি খুলে দেয়৷

এই ছবির গল্পে এমন কিছু উত্কৃষ্ট তথ্য ছিল যা দিয়ে ভাল ছবি তৈরী করা যেত৷ কিন্তু এই ছবির স্ক্রিপ্ট লেখা একদম ভাল হয় নি৷ অভি নিজেই জানে না ও কাকে ভালবাসে৷ কার্তিকার আসল রুপটা দেখার পর সে আমুকে ভালবাসতে শুরু করে৷ ছবি শুরুর প্রথম 45 মিনিট খুব বিরক্তির উদ্রেক হয়৷ পর্দাতে রিমি আসার পর একটু আগ্রহ জাগে৷ কিন্তু এরপর ছবি দেখার সব আগ্রহই নষ্ট হয়ে যায়৷ ছবির নির্দেশক ঈশ্বর নিবাস ছবির মর্ডান লুকের উপর বেশী নজর দিয়েছেন৷ কিন্তু তিনি ছবির স্ক্রিপ্টের উপর যদি নজর দিতেন তাহলে হয়ত বেশী ভাল হত৷

ছবিতে বিশাল শেখরের মিউজিক খুব ভাল না হলেও মোটামুটি বলাটাই শ্রেয় হবে৷ ছবির গল্পের থিমটা টিনএজার দর্শকদের কথাটা মাথায় রেখেই হয়ত তৈরী করা হয়েছে৷ রিতেশকে তাঁর চরিত্রে মানিয়ে গেলেও আফতাবকে তাঁর চরিত্রে একেবারেই বেমানান লেগেছে৷ রিতেশ তাঁর চরিত্রে খুব ভাল অভিনয় করেছেন৷ কমেডি সিকোয়েন্সগুলোকে খুব ভাল করে ফুটিয়ে তুলেছেন৷ আয়েশাকে খুব একটা অভিনয়ের সুযোগ দেওয়া হয় নি
IFMIFM


রিমি সেনের চরিত্রের মধ্যে চমক ছিল৷ রিমি তাঁর চরিত্রটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন৷ অনুপম খের সমগ্র ছবিতে একটা কুকুরকে প্রশিক্ষন দিতেই ব্যস্ত থাকেন৷ তাঁর এই ভূমিকাটিতে তিনি কি গুরুত্ব খুঁজে পেয়েছেন সেটাই ভাববার বিষয়৷ সব মিলিয়ে দে তালি ছবিটা দেখলে দর্শকরা আনন্দ পাবার থেকে বেশী পরিমানে নিরাশ হবেন৷
অতিরিক্ত
মেরে বাপ পহলে আপ: বাপরে বাপ
আমীর: বাস্তবের বেড়াজাল
সরকার রাজ: রাজনীতির চাল
উডস্টাক ভিলা
ধূম ধড়াকা
জন্নত: অর্থ ও ভালবাসার চক্রবুহ্য