ছবি: জানে তু ইয়া জানে না নির্মাতা: মনসুর খান, আমীর খান নির্দেশক: আব্বাস টায়ারওয়ালা সঙ্গীত পরিচালক: এ.আর.রহমান অভিনয়ে: ইমরান খান, জেনেলিয়া ডিসুজা, মঞ্জরী, অয়াজ খান, করণ মাখীজা, সুগন্ধা গর্গ, নিরাব মেহতা,অনুরাধা প্যাটেল, রত্না পাঠক শাহ৷
বন্ধুত্ব থেকে যে কখন ভালোবাসা হয়ে যায় তা বোঝা যায় না৷ আর এই থিমকে নিয়েই নির্দেশক লেখক আব্বাস টায়ারওয়ালা জানে তু ইয়া জানে না এই ছবিটি তৈরী করেছেন৷ এই ছবির গল্পটা খুবই সংক্ষিপ্ত৷ সেইজন্য ছবির স্রিন প্লেটা আকর্ষক হওয়া প্রয়োজন ছিল৷ তবে আব্বাস টায়ারওয়ালা এতে কিছুটা সফল হয়েছেন৷ যদিও এই ছবির গল্পের মধ্যে কোন নতুনত্ব নেই তথাপি আব্বাস অত্যন্ত আধুনিকতার সঙ্গে এই ছবিটিকে তৈরী করেছেন৷
ছবির কাহিনীতে জয় সিং রাঠোর অর্থাত ইমরান শুধু নামেই রাজপুত৷ জয়ের বন্ধু অদিতি (জেনেলিয়া) জয়কে ফট্টু বলে ডাকে৷ জয়ের থেকে স্বভাবে পুরো বিপরীত হল অদিতি৷ অদিতি সবার সঙ্গে ঝগড়া করে৷ জয় আর অদিতির দলের মধ্যে জিগ্গী, শালীন, রোতলু আর বম্বসও সামিল রয়েছে৷ রোতলু মনে মনে অদিতিকে ভালোবাসে৷ আর বম্বস জয়কে ভালোবাসে৷ রোতলু আর বম্বসের মধ্যে খুব মজার সম্পর্ক রয়েছে৷ ওরা একে অপরের মনের দুঃখের কথা জানে৷
জয় আর অদিতি সব সময় একসঙ্গে থাকে৷ সেইজন্য সবাই ভাবে ওদের মধ্যে প্রেম রয়েছে৷ তবে যখন জয় আর অদিতিকে অদিতির বাবা মা এই ব্যাপারে জিজ্ঞাসা করে তখন ওরা নাকচ করে৷ ওরা বলে ওদের মধ্যে শুধু বন্ধুত্ব রয়েছে৷ কি করে ওরা বুঝতে পারে যে ওরা একে অপরকে ভালবাসে? এটাই এই ছবির মূল সার৷
ছবির নির্দেশক আব্বাস তরুন সম্প্রদায়ের কথাটা মাথায় রেখেই এই ছবিটা তৈরী করেছেন৷ আর নিঃসন্দেহে তরুন-তরুনীরা এই ছবিটা দেখে আনন্দ লাভ করবেন৷ এই ছবির প্রথম এক ঘন্টা খুব মজার৷ এতে তিনি বর্তমানের যুব সমাজের ছবিটা খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন৷ তবে বিরতির পরে এই ছবির আকর্ষন একটু কমে যায়৷ দর্শকরা জয় আর অদিতিকে একসঙ্গে দেখতে চায়৷
কিন্তু গল্পে সেই সময় জয় আর অদিতিকে দূরে দূরে দেখানো হয়েছে৷ আর এই অংশটাকে ছবিতে খুব দীর্ঘ করা হয়েছে৷ আর এই অংশটাতে একটা গানের দৃশ্য রাখারও প্রয়োজন ছিল৷ কারন সব হিট গান গুলো প্রথমের দিকেই চিত্রাঙ্কন করা হয়েছে৷ ছবিতে জয় আর জয়ের মায়ের মধ্যেকার সম্পর্কটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে৷ অপরদিকে অদিতি ওর ভাই অমিতের মধ্যেকার সম্পর্ক, রোতলু আর বম্বসের মধ্যেকার সম্পর্কটাকেও খুব সুন্দর ভাবে দেখানো হয়েছে৷ আরবাজ আর সোহেল খানকেও নির্দেশক আব্বাস খুব সুন্দরভাবে পেশ করেছেন৷
কাস্টিং ডাইরেক্টর পাখীর তারকা নির্বাচন সঠিক হয়েছে৷ ছবির সব তারকাদেরই খুব কম মেক আপে পর্দাতে পেশ করা হয়েছে৷ জয়ন্ত কৃপালিনী, কিট্টু গিদবানী, অনুরাধা প্যাটেলের মত তারকারা এই ছবিতে নজরে এসেছেন৷ ইমরানের ব্যক্তিত্ব অনুয়ায়ী তাঁর চরিত্রটি একেবারে পারফেক্ট ছিল৷ ইমরানের রাফটাফ লুক নেই, না আছে মাসেলস৷ তা সত্ত্বেও ইমরান তাঁর অসাধারন অভিনয়ের মধ্যে দিয়ে দর্শকদের মনোরঞ্জন করেছেন৷
এই ছবির নায়িকা জেনেলিয়া অসাধারন অভিনয় করেছেন৷ জেনেলিয়ার অভিনয় ক্ষমতা দেখে ছবির নির্দেশক জেনেলিয়াকে এমন কিছু দৃশ্য দিয়েছেন যাতে কোন সংলাপ ছাড়াই জেনেলিয়াকে অভিনয় করতে হয়েছে৷ ছবিতে সঙ্গীত পরিচালক এ.আর.রহমান অসাধারন মিউজিক দিয়েছেন৷ এ.আর.রহমান রচিত এই গানগুলো দীর্ঘ সময় ধরে ডান্স পার্টিতে শ্রোতাদের মনোরঞ্জন করবে৷ সব মিলিয়ে জানে তু ইয়া জানে না এই ছবিটা দেখে দর্শকরা আনন্দ পাবেন
|