মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > সিনেমা ফিরে দেখা
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠান এই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
মানি হ্যায় তো হানি হ্যায়: নো হানি শুধু বিরক্তি  Search similar articles

ছবি: মানি হ্যায় তো হানি হ্যায়
নির্মাতা: কুমার মঙ্গত
নির্দেশক: গণেশ আচার্য
অভিনয়ে: গোবিন্দা, সেলিনা জেটলী, আফতাব শিবদশানি, হংসিকা, উপেন প্যাটেল, ঈষা দেওল, মনোজ বাজপেয়ী, অর্চনা পূরন সিং৷

IFMIFM
দর্শকরা কমেডি ছবি দেখতে যায় আনন্দ লাভ করার জন্য৷ কিন্তু বর্তমানে এমন কিছু কমেডি ছবি তৈরী যা দেখলে হাসি তো পায় না বরঞ্চ বিরক্ত হয়ে সিনেমা হল থেকে বেরিয়ে আসতে হয়৷ মানি হ্যায় তো হানি হ্যায় ঠিক এই ধরনের ছবি৷ কোরিওগ্রাফি থেকে নির্দেশনায় এসেছেন গণেশ আচার্য৷ এর আগে তিনি স্বামী ছবিটা তৈরী করেছিলেন৷গণেশের স্বামী ছবিটি বক্স অফিসে না চললেও তাতে তাঁর দক্ষ নির্দেশনার ছাপটা ছিল৷

কিন্তু মানি হ্যায় তো হানি হ্যায় ছবির স্ক্রিপ্টটা পড়ে তিনি এতে কি পেয়েছেন যে এই স্ক্রিপ্ট নিয়ে তিনি ছবি তৈরী করলেন তা ভাবলেই ভীষন অবাক লাগে৷ ছবির কাহিনীতে ছয়টি চরিত্র আছে৷ এতে লালাভাই ব্যবসায় লোকসান হওয়ার জন্য রাস্তায় এসে দাড়িয়েছেন৷ অপরদিকে ববি জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য বাড়ি থেকে পালিয়েছে৷ গৌরব হলেন একজন লেখক৷ কিন্তু সে তাঁর চাকুরীটা হারিয়েছে৷

মাণিক হলেন একজন সংগ্রামরত মডেল৷ ফ্যাশান ইন্ডাস্ট্রীতে অফার লাভ করার জন্য মাণিক নামে একজন বয়স্ক ফ্যাশান ডিজাইনারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে৷ আশিমা কাপুর হলেন টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী৷ সে ফিল্মে নায়িকার ভূমিকায় অভিনয় করতে চায়৷ শ্রুতি হলেন একজন ড্রেস ডিজাইনার৷ শ্রুতিও জীবনে প্রতিষ্ঠা অর্জন করার জন্য সংগ্রাম করছে৷

এদের জীবনের মোড় তখন ঘোরে যখন এরা সকলেই একটা এসএমএস পায়৷ এই এস এম এসে লেখা থাকে আপনি এক হাজার কোটি টাকার একটি কোম্পানীর মালিক৷ এই এসএমএস পেয়ে সবাই আনন্দে মেতে উঠে৷ তবে এই আনন্দ বেশীদিন স্থায়ী হয় না৷ কারন কোম্পানীর 1200 কোটি টাকা ঋণ আছে৷ যারাই এইও এসএমএসটা পেয়েছেন তাদের সকলকেই এই ঋন মেটাতে হবে৷ যতক্ষন না তারা এই টাকাটা মেটাতে পারছেন ততক্ষন তাদের একটা ঘরে বন্দী করে রাখা হবে এই শর্ত রাখা হয়৷

ছবির গল্পের মধ্যে কোন আকর্ষন নেই৷ ছবির প্রথম অংশটাতে এই ছয়টি চরিত্র কি ভাবে সংগ্রাম করছে সেই বিষয়টিকেই তুলে ধরা হয়েছে৷ কাহিনীর মধ্যে এমন কিছু তথ্য আছে যা দেখার পর বিরক্তির উদ্রেক হয়৷ গোবিন্দা এই ছবিতে যে চরিত্রটিতে অভিনয় করেছেন তাতে কোন তরুন নায়ককে নিলে বেশী মানাত৷ গোবিন্দার চেহারার মধ্যে একটা বয়সের ছাপ পড়েছে৷ হাজার মেকাআপেও সেই জিনিসটা ঢাকে না৷
IFMIFM


গোবিন্দা এই ছবিতে ভাল অভিনয় করেন নি৷ মনোজ বাজপেয়ীর অভিনয়ের মানও দিন দিন খারাপ হতে শুরু করেছে৷ এই ছবিতে আফতাব, হংসিকা এবং সেলিনাকে বেশী অভিনয়ের সুযোগ দেওয়া হয় নি৷ সব মিলিয়ে মানি হ্যায় হানি হ্যায় ছবিটিকে ভাল সিনেমার আখ্যা তো কোনমতেই দেওয়া যায় না৷ এই ছবিটা দেখলে আপনি আনন্দ লাভ করার থেকে বেশী পরিমানে বিরক্তি লাভ করবেন৷
অতিরিক্ত
কিসমত কানেকশান: ভাগ্যের খেলা
হ্যাঙ্কক: বিগড়ে যাওয়া সুপারহিরোর কারনামা
জানে তু ইয়া জানে না
থোড়া প্যায়ার থোড়া ম্যাজিক: বাস্তব-কল্পনার বুনেট
হালে দিল
দে তালি: বাজবে না হাততালি