খবর/গসিপ | সিনেমা প্রাক্‌দর্শন | সিনেমা ফিরে দেখা | স্টার প্রোফাইল | স্টার সাক্ষাতকার | সিনেমার কথা
মুখ্য পৃষ্ঠা মনোরঞ্জন » বলিউড » সিনেমা ফিরে দেখা » মারুতি মেরা দোস্ত (Review of maruti mera dost)
সিনেমা ফিরে দেখা
Feedback Print Bookmark and Share
 

অ্যানিমেটেড ছবি হনুমানের পর আবার একবার এই হনুমানকে আলোকপাত করেই নির্মিত হয়েছে মারুতি মেরা দোস্ত ছবিটা৷ ছবির কেন্দ্রীয় চরিত্র হল দুই শিশু৷ অ্যানিমেশনের সঙ্গে বেশ কিছু জীবন্ত দৃশ্য৷ তার উপর কিছু কম্পিউটার গ্রাফিক্স এর মিশেলে নির্দেশক মানিক্য রাজু এই ছবিটা নির্মাণ করেছেন৷

ছবির কাহিনীতে এক শিশুর দুর্দশা তুলে ধরা হয়েছে৷ যে তাঁর সত মা ও তাঁর সত দিদার চক্রান্তের শিকার৷ তাঁকে বাঁচাতে আসে মারুতি অর্থাত ভগবান হনুমান৷ রামেশ্বরীর বয়স মাত্র আট৷ এই রামেশ্বরীকে মেরেই সমস্থ সম্পত্তি হাসিল করতে চায় তাঁর সত মা ও সত দিদা৷ সেইজন্য তারা কখনও তান্ত্রিক এর শক্তির সাহায্য নেয়৷ তো কখনও অপরাধী ভাই এর সাধু পহলওয়ানের সঙ্গে চক্রান্তে মাতে৷
IFMIFM


তবে সব চেষ্টাই ব্যর্থ হয়৷ কারণ মারুতি রামেশ্বরীকে রক্ষা করে৷ তাদের কাছে সে অপরিচিত৷ কিন্তু প্রতি মুহুর্তেই তাদের মারুতির মুখোমুখি হতে হয়৷ ছবির মূল ত্রুটিটা হল নির্দেশক মানিক্য রাজু খুব বেশী মাত্রায় অশুভ শক্তির বিষয়গুলোর উপরই নজর দিয়েছেন৷ শিশু তারকাদের উপর তিনি খুব একটা ফোকাস করেন নি৷ কিছু কিছু দৃশ্য তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে নির্মাণ করেছেন৷ তবে কিছু দৃশ্যে তারকাদের এমন ভাবে মেক আপ করা হয়েছে যা দেখে মনে হবে এটা কোন ভয়ের ছবি৷

ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যথাযোগ্য৷ জয় হনুমান এই গানটা চিরপরিচিত ভক্তিমূলক গান৷ অন্য গানগুলো শ্রুতিমধুর নয়৷ ছবিতে চন্দ্রচূড় সিং এর অভিনয়ের কোন সুযোগ ছিল না৷ অপরদিকে সুস্মিতা, মুরলী,শাহনাজ এই তারকারা ভাল অভিনয় করেছেন৷ রামেশ্বরীর চরিত্রটা খুব ভালো বলা যায় না৷ একমাত্র মারুতির চরিত্রটিতে এরিকের অভিনয়টা চমকপ্রদ৷ সবে মিলে মারুতি মেরা দোস্ত ছবিটা শুধু শিশুদের জন্য সব শ্রেণীর দর্শকদের কথা মাথায় রেখেই তৈরী করা হয়েছে৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: মারুতি মেরা দোস্ত