চন্ডীগড়ের ছেলে নিহালের (জ্যাকি ভগনানি)মধ্যে এক অদ্ভুত শক্তি রয়েছে৷ সে ভবিষ্যতকে দেখতে পায়৷ পড়াশুনার উদ্দেশ্যেই মুম্বাইতে পাড়ি দেয় সে৷ নিহাল অত্যন্ত বুদ্ধিমান৷ সে তাঁর বুদ্ধিমত্তার জেরে কলেজের পদার্থ বিদ্যার অধ্যাপক বর্মার মন কেড়ে নেয়৷ কলেজেই নিহালের সঙ্গে মিশার (বৈশালী দেশাই)আলাপ হয়৷ মিশা অত্যন্ত অহংঙ্কারী মেয়ে৷ নিহাল তাঁর বিশেষ শক্তির বলে একবার মিশার প্রাণ বাঁচান৷ এরপরেই নিহালের প্রেমে পড়েন মিশা৷
ঐ ঘটনার পরে নিহালের এই ভবিষ্যত দেখার বিষয়টি কলেজে সকলেই জেনে যায়৷ আস্তে আস্তে তা চারিদিকে ছড়িয়ে পড়ে৷ কিছু অসত ব্যক্তি নিহালকে কাজে লাগিয়ে তাদের অভিসন্ধি পূরণ করতে চায়৷ এতেই সমস্যায় পড়েন নিহান৷ কিন্তু শেষে চিরপরিচিত বলিউডের স্টাইলে সব সমস্যা কাটিয়ে উঠে সে৷
এই প্রেক্ষাপটেই নির্দেশক বিবেক শর্মা কাল কিসনে দেখা ছবিটি নির্মাণ করেছেন৷ ছবির কাহিনীর মধ্যে কোন নতুনত্ব নেই৷ এর আগে '100 ডেজ'ছবিতেও এই ধরনের কাহিনী দর্শকরা দেখেছেন৷ সেখানে মাধুরী ভবিষ্যত দেখতে পেতেন৷ এখানে পরিবর্তনটা হল নায়িকা নয়,ছবির নায়কই ভবিষ্যত দেখতে পান৷
চিত্রনাট্যের মধ্যে ত্রুটি হল ভবিষ্যত দেখার এই ক্ষমতার প্রয়োগটা নেহাল কলেজে জীবনে এসেই শুরু করে৷ এর আগে কখনই তিনি এই ক্ষমতাকে কাজে লাগিয়ে কারো প্রাণ বাঁচান নি৷ কাহিনীর মধ্যে খামতি থাকা সত্ত্বেও নির্দেশক বিবেক শর্মা অত্যন্ত দক্ষতার সঙ্গে পর্দাতে তা পেশ করেছেন৷ যার কারণে ছবিটা দেখতে গিয়ে বিরক্তি আসবে না৷ ছবির মিউজিক এককথায় ভালো৷ এর সম্পূর্ণ কৃত্বিত্বটাই সঙ্গীত পরিচালক সাজিদ ওয়াজিদের৷ সুন্দর লোকেশানের ছবির গানের সিকোয়েন্সগুলোর শ্যুটিং করা হয়েছে৷
IFM
IFM
জ্যাকি ভগনানির অভিনয় মোটামুটি৷ হিরো সুলভ চেহারা তার নয়৷ অপরদিকে নায়িকা বেশালী দেশাই এর চেহারাও খুব সুন্দর বলা যায় না৷ অভিনয়টাতে তিনি তেমন চমক নেই৷ ছবির অন্যান্য তারকারা ঋষি কাপুর,অর্চনা পূরণ সিং,রিতেশ দেশমুখ এরা সকলেই তাদের চরিত্রের ডিমান্ড পূরণ করেছেন৷ রাজপাল যাদবের কমেডিটা জোরদার৷ ছবির সিনেমাটোগ্রাফি প্রশংসার দাবি রাখে৷ সব মিলিয়ে বহুদিন পর দর্শকরা নতুন ছবি দেখার অবকাশ পাবেন৷ সময় কাটানোর জন্য এই ছবিটি নেহাত মন্দ নয়৷