কমেডি ছবির ট্রেন্ডে সুভাষ ঘাই এর প্রোডাকসান হাউসের পেয়িং গেস্ট ছবিটা কোন নতুন মাত্রা যোগ করতে পারে নি৷ যদিও ঘাই সাহেব ছবি রিলিজের আগেই জানিয়েছিলেন পেয়িং গেস্ট দেখার আগে ঘরে পুরো মগজটাকে রেখে আসবেন৷ কিন্তু এই ব্যাখ্যা দিয়ে তিনি ছবির দায়বদ্ধতা নিজেকে মুক্ত করতে পারেন না৷
গল্পটা চার বন্ধু কেন্দ্রিক৷ শ্রেয়াস,জাভেদ,আশীষ ও বত্সল এরা প্রত্যেকেই চাকরী হারিয়েছেন৷ চাকরী হারানোর সঙ্গে সঙ্গেই তাঁর বাড়িওয়ালা বাড়ি থেকে তাদের বার করে দেন৷ নতুন বাড়ি খুঁজতে গিয়ে বাড়ির মালিক বল্লুর (জনি লিভার )শর্ত অনুয়ায়ী চার বন্ধুর মধ্যে দুই জন মহিলার বেশ ধরেন৷
কারণ বল্লুর শর্ত ছিল বিবাহিত দম্পতিদেরই তিনি বাড়িতে পেয়িং গেস্ট রাখবেন৷ এই প্রেক্ষাপটেই ছবির চিত্রনাট্য গড়া হয়েছে৷ নামেই কমেডি ফিল্ম৷ কিন্তু এর মধ্যে হাসবার মত এমন কোন দৃশ্য নেই যা দর্শকদের হাসতে বাধ্য করবে৷ নতুন চিন্তাধারাকে কাজে লাগানোর ক্ষেত্রে নির্দেশক এবং লেখক পারিতোষ পেন্টার একেবারেই বিফল হযেছেন৷ অভিনয়ের ক্ষেত্রে শ্রেয়াস এবং জাভেদ জাফরীর অভিনয়টা একেবারেই জীবন্ত৷ বাত্সল আর আশীষও অভিনয়টা শুধরে নিয়েছেন৷
IFM
IFM
অপরদিকে সেলিনা, নেহা , রিয়া সেন এই সকল অভিনেত্রীদেরই ছবিতে তেমন অভিনয়ের সুযোগ দেওয়া হয় নি৷ তাদের গ্ল্যামারকেও কাজে লাগানো হয় নি৷ জনি, চাঙ্কি এবং আসরানীর হাসানোর সব প্রয়াসই ব্যর্থ হযেছে৷ ছবির আর একটা দূর্বল দিক হল এর মিউজিক৷ সাজিদ-ওয়াজিদের সুর একেবারেই শোনার যোগ্য নয়৷ সব মিলিয়ে কমেডি ফ্লিক পেয়িং গেস্টের মধ্যে প্রান খুলে হাসার মত কোন তথ্য নেই৷