খবর/গসিপ | সিনেমা প্রাক্‌দর্শন | সিনেমা ফিরে দেখা | স্টার প্রোফাইল | স্টার সাক্ষাতকার | সিনেমার কথা
মুখ্য পৃষ্ঠা মনোরঞ্জন » বলিউড » সিনেমা ফিরে দেখা » জৌলুসহীন 'কমবক্ত'
সিনেমা ফিরে দেখা
Feedback Print Bookmark and Share
 

IFMIFM
কমবক্ত ইষ্ক এর হিন্দী মানেটা হল হতভাগা প্রেম৷ রাম গোপাল বর্মার 'প্যায়ার তুনে কিয়াহ কিয়া' ছবিতে কমবক্ত ইষ্ক... একটা গান ছিল৷ ছবি হিট না হলেও জনমানসে সেই গানটা ব্যাপক সাড়া জাগিয়েছিল৷ তবে সাজিদ নাদিয়াদওয়ালার কমবক্ত দর্শকদের মনে কতটা ছাপ ফেলবে তা নিয়ে সংশয় রযেছে৷ বিগ বাজেটের ছবি করার নেশায় নির্মাতা সাজিদ নাদিয়াদওয়ালা ছবি নির্মাণে বহু অর্থ ব্যয় করলেও তিনি ছবির চিত্রনাট্যের উপর জোর দেন নি৷

ছবির কাহিনীতে বিরাজ(অক্ষয়)হলেন হলিউডের স্টান্টম্যান৷ হলিউডে থাকার ফলে তাঁর চিন্তাধারাতেও পাশ্চাত্যের ছাপ রয়েছে৷ প্রেম, বিবাহ এই সবেতে তাঁর একেবারেই বিশ্বাস নেই৷ অপরদিকে সিমরীটা (করিনা) ডাক্তারী পড়ছে৷ সুযোগ পেলে মডেলিংটা করতেও পিছপা হন না৷ পুরুষদের প্রতি তাঁর তীব্র ঘৃণা রযেছে৷ ঘটনাচক্রে এক বিয়েতেই তাদের সাক্ষাত হয়৷ বিয়েটা বিরাজের ভাই লাকি (আফতাব) আর সিমরিটার বন্ধু কামিনীর (অমৃতা অরোরা)৷ কিন্তু অবশেষে কামিনী-লাকির বিয়েটা ভেঙে যায়৷ এতে সিমরিটা একটা বড় ভূমিকা পালন করে৷ কিন্তু বিরাজ ভায়ের বিয়েটা বাঁচাতে চায়৷

ইতিমধ্যে একটা স্টান্ট দৃশ্যের শট দিতে গিয়ে বিরাজ আহত হয়৷ সিমরিটা তাঁর অপারেশান করে৷ কিন্তু ভুলবশত তাঁর হাতের ঘড়িটা বিরাজের পেটেই থেকে যায়৷ কেরিয়ারকে বাঁচাতে সিমরিটা বিরাজের সঙ্গে প্রেমের নাটক করে দ্বিতীয় বার অপারেশান করে তাঁর পেট থেকে ঘড়িটা বার করে৷ সিমরিটার প্রেমে পড়ে যায় বিরাজ৷ কিন্তু যখন সে বুঝতে পারে সিমরিটা নাটক করেছে তখন সে প্রাক্তণ গার্লফ্রেন্ডকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়৷ এই হল ছবির প্রেক্ষাপট৷

IFMIFM
চিত্রনাট্যের মধ্যে বাস্তবতা নেই৷ সাব্বিরের নির্দেশনা একেবারেই কাচা৷ ছবির স্টান্ট দৃশ্যগুলো অত্যন্ত মেকি৷ মিউজিক একেবারেই ভালো নয়৷ ছবিত তারকারা ভালো অভিনয় করেছেন৷ আক্কি, করিনা তাদের চরিত্রের ডিমান্ড পূরন করেছেন৷ বিদেশের মনোরম লোকেশান, আক্কি-করিবার চুম্বনের বিকিনি দৃশ্য ছবির আকর্ষণের কেন্দ্র৷ এর সঙ্গে হলিউডের বেশ কিছু খ্যাতনামা তারকাকে নিয়ে ছবিতে এক্সট্রা চমক যোগাতে চেয়েছিলেন সাজিদ নাদিয়াদওয়ালা৷

তবে তাঁর সে প্ল্যান সফল হয় নি৷ দূর্বল চিত্রনাট্য ছবির গ্ল্যামারকে একেবারেই ম্লান করে দিয়েছে৷ কিছু এ গ্রেডের স্টারদের নিয়ে তিনি সি গ্রেডের সিনেমা তৈরি করেছেন তা বললে নিতান্ত ভুল হবে না৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: জৌলুসহীন কমবক্ত প্যায়ার তুনে কিয়া কিয়া কমবক্ত ইষ্ক সাজিদ নাদিয়াদওয়ালা অক্ষয় স্টান্টম্যান করিনা