খবর/গসিপ | সিনেমা প্রাক্‌দর্শন | সিনেমা ফিরে দেখা | স্টার প্রোফাইল | স্টার সাক্ষাতকার | সিনেমার কথা
মুখ্য পৃষ্ঠা মনোরঞ্জন » বলিউড » সিনেমা ফিরে দেখা » মিষ্টি রোমান্টিক কমেডি আজব প্রেম...
সিনেমা ফিরে দেখা
Feedback Print Bookmark and Share
 


নির্দেশক রাজকুমার সন্তোষীর রম কম (রোমান্টিক-কমেডি)ছবি 'আজব প্রেম কি গজব কাহানি' দেখে দর্শকরা বেশ মজা উপভোগ করবেন৷ অন্ধকার ঘরের বসে আজব প্রেম দেখতে গিয়ে তিন ঘন্টা যে কি করে কেটে যাবে তা তারা বুঝতেই পারবেন না৷ কি নেই এতে৷

রোমান্স, কমেডি অ্যাকশান সব কিছুর মিশেলে তৈরি আজব প্রেম দেখে মনটা তরাতাজা হয়ে যাবে৷ বলিউডের ছবিতে এ পর্যন্ত বহু হিট জুটি তৈরি হয়েছে৷ তাদের মধ্যে রনবীর-ক্যাটরিনা জুটি এবার হিট রোমান্টিক জুটির আখ্যা পাবেন তা বললে কিছু ভুল হবে না৷ দীপিকার চাইতে ক্যাটরিনার সঙ্গেই দর্শকরা এবার রণবীরকে দেখতে পছন্দ করবেন৷

ছবির কাহিনীতে প্রেম (রনবীর) ভীষণই মজাদার ছেলে৷ অন্যকে হাসানোর মধ্যে দিয়েই জীবনের আনন্দ খুঁজে পায় সে৷ পড়াশুনা প্রেমের বেশীদূর নয়৷ ক্লাস নাইনের গন্ডি সে পেরোতে পারে নি৷ জীবনে একটাই লক্ষ্য৷ হ্যাপি ক্লাবের প্রেসিডেন্ট হওয়া৷ এই ক্লাবের নীতি সবাইকে আনন্দে রাখা৷ ঘটনাচক্রে জেনি (ক্যাটরিনা) প্রেমের এই ক্লাবে এসে উপস্থিত হয়৷ জেনি অনাথ৷
IFM
IFM


জেনি যাদের কাছে মানুষ হয়েছে তারা এক ধনী ব্যক্তির ছেলের সঙ্গে জেনিকে বিয়ে দিতে চায়৷ কিন্তু জেনি অন্য একজনকে ভালোবাসে৷ জেনির সঙ্গে বন্ধুত্ব হওয়ার পরে প্রেম জেনিকে ভালোবেসে ফেলে৷ কিন্তু যখন সে জানতে পারে জেনি অন্য কাউকে ভালবাসে তখন সে জেনিকে তার প্রেমিকের সঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা করে৷ এই প্রেক্ষাপটেই গড়া হয়েছে আজব প্রেম৷

প্রেমের এই ছবিতে বেশ কিছু কমেডি দৃশ্য গড়েছেন রাজকুমার সন্তোষী৷ রনবীর-ক্যাটরিনাকে দিয়ে অসাধারণ কিছু মজাদার সংলাপ বলিয়েছেন৷ প্রীতমের মিউজিক ছবির আকর্ষণ বাড়িয়েছে৷ ছবিতে রণবীর আসাধারন অভিনয় করেছেন৷ জেনির চরিত্রটিতে ক্যাটরিনা ছাড়া আর কাউকে মানাত না৷ জেনি চরিত্রে প্রান ঢেলেছেন ক্যাটরিনা৷ সবে মিলে আজব প্রেম বক্স অফিসে রঙ ঝরাবে তা জোর দিয়ে বলা যায়৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: মিষ্টি রোমান্টিক কমেডি আজব প্রেম