নির্দেশক সঞ্জয় ছলের মান-গয়ে-মুঘল-এ আজম ছবিতে মল্লিকা শেরাবত, রাহুল বোস, পরেশ রাওয়াল এবং কেকে মেনন মুখ্য ভূমিকায় অভিনয় করছেন৷ এই ছবির তারকারা মল্লিকার অভিনয়েই নয়, মল্লিকার ব্যবহারেও খুব মুগ্ধ৷ মল্লিকা নিজে সব সময় হাসিখুশি থাকেন৷ নিজের সঙ্গে সঙ্গে তিনি তাঁর সহকর্মীদেরও হাসানোর চেষ্টা করেন৷ সেটে যখনই থমথমে পরিবেশ থাকে মল্লিকা তখনই হাসির কোন জোকস শুনিয়ে সবাইকে হাসানোর চেষ্টা করেন৷
এই ছবিতে মল্লিকার বিপরীতে রাহুল বোসকে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে৷ এই নিয়ে রাহুল মল্লিকার সঙ্গে দ্বিতীয় ছবিতে অভিনয় করছেন৷ এর আগে প্যায়ার কে সাইড এফেক্টস ছবিতে মল্লিকা আর রাহুল একসঙ্গে অভিনয় করেছিলেন৷ রাহুলকে রাগানোর জন্য মল্লিকা সব সময়ই বলেন তাঁর সঙ্গে ছবি করার পরই রাহুলের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে৷ আর রাহুল মল্লিকার এই উক্তিকে নত শিরে স্বীকার করেন৷
নির্দেশক সঞ্জয় ছল মল্লিকা প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান মল্লিকা এই ছবিতে অসাধারন অভিনয় করেছেন৷ দিলীপ কুমার আর মধুবালা অভিনীত মুঘল-এ-আজম ছবির বিখ্যাত প্যায়ার কিয়া তো ডরনা কিয়া.. এই গানটা কিছুদিন আগেই রাহুল আর মল্লিকাকে নিয়ে শুটিং করা হয়েছে৷ অপরদিকে শৌর্য ছবিতে রাহুল অসাধারন অভিনয় করেছেন৷ ইন্ডাস্ট্রীর ফিল্ম সমলোচকরাও তাঁর অভিনয়ের প্রশংসা করছেন৷ মান-গয়ে-মুঘল-এ- আজম ছবিতে অভিনয় করেও রাহুল অত্যন্ত আনন্দিত হয়েছেন৷ রাহুলের মতে এটি হল তাঁর প্রথম কমার্সিয়াল ছবি যাতে তিনি অ্যাকশান দৃশ্যে অভিনয় করেছেন৷
|