রজনীকান্তের রোবোট ছবিতে অভিনয়ের জন্য অ্যাশকে চার কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হবে বিশেষ সূত্রের পাওয়া খবরে তা জানতে পারা গেছিল৷ বলা হয়েছিল এর আগে বলিউডের কোন নায়িকাই আজ পর্যন্ত এত টাকা পারিশ্রমিক পান নি৷ কিন্তু অ্যাশকে টপকে এবার অধিক পারিশ্রমিক পাওয়ার তালিকায় নাম লেখালেন শিল্পা শেঠী৷ বিশেষ সূত্রের পাওয়া খবরে জানতে পারা গেছে আন্তর্জাতিক একটা ছবিতে অভিনয়ের জন্য শিল্পাকে সাড়ে পাঁচ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে৷ একজন এন.আর.আই নির্মাতা এই ছবিটি তৈরী করছেন৷ 2008 এর মাঝামাঝি থেকেই এই ছবির শুটিং শুরু করা হবে৷
তবে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে শিল্পা কূটনীতিকের মত উত্তর দেন৷ শিল্পা জানান তাঁর যোগ্যতা আছে বলেই তিনি এত টাকা পাচ্ছেন৷ তবে শিল্পার প্রচারক ডেল ভগবাগর এই প্রসঙ্গে বিশেষ কোন একটা মন্তব্য করেন নি৷ ডেল বলেছেন সময় আসলেই সব কিছু জানতে পারা যাবে৷ আমি এই মুহুর্তে শিল্পাকে কত পারিশ্রমিক দেওয়া হবে এই বিষয়ে কিছু বলতে পারব না৷
তিনি আরও বলেন যে শিল্পা আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁর পরিচিতি তৈরী করেছেন৷ তাই আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন নির্মাতারা শিল্পাকে অভিনয়ের জন্য অফার দিচ্ছেন৷ এদের মধ্যে কিছু বলিউডের নির্মাতারাও সামিল আছেন৷ তবে শিল্পা কোন গুরুত্বপূর্ণ চরিত্র পেলে তবেই অভিনয় করবেন্৷
|