কঙ্গনা খুব রাগী স্বভাবের মেয়ে৷ তিনি মনে যেটা স্থির করেন সেটাই করেন৷ কিছুদিন আগে কঙ্গনা ভাট ক্যাম্পের জন্নত ছবির শুটিং করছিলেন৷ এই ছবির নির্দেশক কুণাল দেশমুখ আর মহেশ ভাট যখন এই ছবিটা দেখেন তখন ফিল্মের ক্লাইমেক্সে তাঁরা একটা শট নেওয়ার প্রয়োজন অনুভব করেন৷ আর এই শটের জন্য ছবির নায়িকা সোনাল চৌহানের উপস্থিত থাকাটা আবশ্যক ছিল৷
এইজন্য যখন ছবির নির্দেশক কুণাল সোনালের সঙ্গে যখন যোগাযোগ করেন তখন সোনাল দক্ষিনের একটি ছবির শুটিং-এ ব্যস্ত ছিলেন৷ দুই তিনদিনের মধ্যে মুম্বইতে এসে শট দেওয়া তাঁর পক্ষে সম্ভব ছিল না৷ এই পরিস্থিতির সন্মুক্ষীন হয়ে কুণাল দেশমুখ রাজ-2 এর সেটে যান৷ সেখানে কঙ্গনা শুটিং করছিলেন৷ কুণালের যে শটটা নেওয়ার ছিল তাতে শুধু নায়িকার এক হাত দেখানোর ছিল৷
কুণাল তাঁর এই সমস্যার কথা কঙ্গনাকে জানান৷ কঙ্গনা তখনই এই শট দিতে সম্মতি প্রকাশ করেন৷ কঙ্গনা এই শটটা দেন৷ পরে ছবির সঙ্গে এই দৃশ্যটাকে জুড়ে দেওয়া হয়৷ আর কিছুদিনের মধ্যেই এই ছবিটা মুক্তি পাবে৷
|