অ্যাশ এখনও সলমানকে ক্ষমা করতে পারেন নি৷ বচ্চন পরিবার ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছেন৷ এই ট্যুরের জন্য আয়োজক কোম্পানী বিজক্রাফ্ট সলমানের নাম ট্যুরের তারকা সূচিতে সামিল করেছিল৷
কিন্তু সলমানের নাম শুনেই অ্যাশ তারকা সূচি থেকে সলমানের নাম বাতিল করে দেন৷ অ্যাশ জানান সলমানের সঙ্গে তিনি ট্যুরে অংশ নেবেন না৷ অ্যাশের এই প্রস্তাব অমিতাভ সমর্থন করেছেন৷
এরপর ঐ কোম্পানী তারকা সূচি থেকে সলমানের নাম সরিয়ে দেন৷ বচ্চন পরিবার সমেত বলিউডের অন্যান্য তারকারা এই আনফরগেটেবল ওয়ার্ল্ড ট্যুরে যাবেন জুলাই মাসে৷ এতে অ্যাশ আর অভি ছাড়া বিপশা বসু, রিতেশ দেশমুখ, মাধুরী দিক্ষীত এবং অক্ষয় কুমারও অংশ নেবেন৷
|