সাংসদ সদস্য রবি শঙ্কর প্রসাদ বি.জে.পি নেতা লালকৃষ্ণ আদবানীকে অজয় দেবগন নির্দেশিত ইউ মি অর হাম ছবিটি দেখান৷ গত রবিবার 6 ই এপ্রিল দিল্লীতে তিনি এই ছবির স্পেশাল শো রেখেছিলেন৷
এই শো দেখার জন্য অজয়ও দিল্লীতে গিয়েছিলেন৷ ইউ মি অর হামের এই স্পেশাল শোতে যারা উপস্থিত ছিলেন্ তারা হলেন আদবানী, তাঁর স্ত্রী, রবিশঙ্কর প্রসাদ, সুষমা স্বরাজ, অজয় দেবগন, কাজল, সুমীত রাঘবন, দিব্যাদত্তা, রোবিন ভাট, কুমার মঙ্গত, সুনীল লুল্লা এবং কৃষ্ণ লুল্লাও উপস্থিত ছিলেন৷
বিশেষ সূত্রের পাওয়া খবরে জানতে পারা গেছে আদবানীর ইউ মি অর হাম ছবিটি ভাল লেগেছে৷ আগামী 11 ই এপ্রিল এই ছবিটি মুক্তি পাবে৷
|