যশরাজ ব্যানারের ছবিতে সাইন করলেন শেরলিন৷ যশরাজ ব্যানার তাদের আগামী ছবিটির জন্য শেরলিনকে নিয়েছেন৷ এই ছবিটি নির্দেশনা করবেন অনুরাগ সিং৷ অনুরাগ এর আগে রকিব নামে একটি ছবি করেছিলেন৷ ত্রিকোন প্রেমের গল্প নিয়ে রচিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রানী মুখার্জী আর শাহিদ কাপুর৷ তবে তৃতীয় চরিত্রটির জন্য শেরলিনকে নেওয়া হয়েছে৷ শেরলিন এই প্রসঙ্গে বিশেষ কোন মন্তব্য প্রকাশ করেন নি৷
এর আগে শেরলিন টাইম পাস, নটি বয় এর মত সি গ্রেডের ছবিতে অভিনয় করেছেন৷ এরপর তিনি বিনোদ পান্ডের রেড স্বাস্তিক ছবিতে অভিনয় করেন৷ কিন্তু এই ছবিটি বক্স অফিসে একেবারেই চলে নি৷ তবে এই প্রসঙ্গে একটি বিষয় উল্লেখের যে রেড স্বাস্তিক ছবিতে খুব বেশী পরিমানে অঙ্গ প্রদর্শন করেছিলেন৷ এই ছবিটি নিয়ে শেরলিন ব্যক্তিগতভাবে খুব আশাবাদী ছিলেন্৷ কিন্তু তাঁর আশা সফল হয় নি৷ তবে ভাগ্যক্রমে শেরলিনের এই ছবিটি যশ চোপড়া দেখেছিলেন৷ তিনি ছবিটি দেখার পর শেরলিনের প্রশংসা করেছিলেন৷ আর শেরলিনের মিউজিক অ্যালবাম প্রকাশের অনুষ্ঠানেও যশ চোপড়া এসেছিলেন৷
রেড স্বাস্তিক ছবিটি ফ্লপ হওয়ার পর শেরলিন অনেক ছবিতে অভিনয়ের অফার পান৷ কিন্তু তিনি একটা বড় ব্রেক পাওয়ার অপেক্ষায় ছিলেন৷ প্রতিভা বিকাশ করতে পারবেন এমন একটি ভূমিকার সন্ধানে ছিলেন৷ শেরলিনের আশা হয়ত পূর্ণ হয়েছে৷ তবে যশরাজ ব্যানারের এই ছবিটা শেরলিনের কেরিয়ারের গতি বদলাতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়৷
|