মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
বিয়ে নিয়ে ছবি করবেন সুরজ বারজাতিয়া

রাজশ্রী প্রোডাকশান সব সময়ই পারিবারিক ছবি তৈরী করে৷ আর বিয়ের উপর ছবি তৈরীর ক্ষেত্রে রাজশ্রী প্রোডাকশানের একটা সুনাম আছে৷ সুরজ বরজাতিয়া দর্শকদের অভিরুচিটা খুব ভাল করেই জানেন৷ হাম আপকে হ্যায় কোন এবং বিবাহ'র মত ছবি তৈরী করার পর সুরজ আবার বিয়ের মত আনন্দদায়্ক বিষয়টিকে নিয়ে আর একটি ছবি তৈরী করতে চলেছেন৷

বর্তমানে তিনি এই ছবির স্ক্রিপ্টের উপর কাজ করছেন৷ আর এই ছবিতে তিনি সলমান মাধুরীর সঙ্গে শাহিদ আর অমৃতা রাওকে মুখ্য তারকা হিসাবে নিতে চান৷ সলমান,শাহিদ আর অমৃতার অভিনয়ের ক্ষেত্রে কোন অসুবিধা নেই৷ কিন্তু মাধুরী আমেরিকাতে থাকেন৷ দুই ছেলেকে নিয়েই তিনি ব্যস্ত৷ ছেলেদের স্কুলের ছুটি পড়ার পরই মাধুরী সিনেমায় অভিনয় করতে পারবেন৷ আগামী বছর এই ছবির শুটিং শুরু হবে৷

তবে এই প্রসঙ্গে সুরজ এখনই কোন মন্তব্য করতে চাইছেন না৷ তবে এটা নিশ্চিত এটা হল সুরজের ড্রিম প্রোজেক্ট৷ সেইজন্য তিনি খুব তাড়াতাড়ি এই ছবির শুটিং শুরু করবেন না৷ প্রথমে তিনি সম্পূর্ন যোজনা তৈরী করবেন তারপর তিনি শুটিং শুরু করবেন্৷ তবে এই প্রসঙ্গের উল্লেখের বিষয়টি হল সুরজ এই ছবি প্রসঙ্গে সলমানের সঙ্গে কথা বলেছেন৷ স্ক্রিপ্ট পড়ার পরেই সলমান এই ছবি সাইন করবেন৷
অতিরিক্ত
যশরাজের ছবি সাইন করলেন্ শেরলিন
দ্য পাওয়ার অফ রিয়ালিটি শোতে সলমান
ইউ মি অর হাম দেখলেন আদবানী
রজনীকান্তের সুপারিশে অ্যাশের রোবটে আগমন
11 কিলো ওজন কমালেন করিনা
সলমানের সঙ্গে ট্যুরে যাবেন না অ্যাশ