মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
রোবোটে অভিনয় করবেন না অ্যাশ

NDND
রোবোটের শুটিং এখনও শুরু হয় নি৷ কিন্তু শুটিং শুরু না হতেই এই ছবির এই নির্মাতা নির্দেশকদের নানা সমস্যায় পড়তে হচ্ছে৷ নির্দেশক শঙ্কর প্রথমে সুপারস্টার শাহরুখকে নিয়ে এই ছবিটি তৈরী করার কথা ভেবেছিলেন৷ শাহরুখ শুটিং এর ডেটও দিয়ে দিয়েছিলেন৷ কিন্তু হঠাত শাহরুখ আর শঙ্করের মধ্যে মতভেদ হওয়াতে শাহরুখ এই ছবিতে অভিনয় করতে অসম্মতি প্রকাশ করেন৷

এরপর শঙ্কর দক্ষিনের সুপারস্টার রজনীকান্তকে এই ছবিতে অভিনয়ের অফার দেন৷ রজনীকান্ত৷ অভিনয় করবেন বলে জানান৷ নায়ক নির্বাচন পর্ব মিটে গেলেও নায়িকা নির্বাচন নির্দেশকের কাছে কঠিন হয়ে দাঁড়ায়৷ আসলে ঐশ্বর্য আর দীপিকা এই দুজনের মধ্যে কাকে নেবেন এই নিয়ে শঙ্কর সমস্যায় পড়েন৷ তিনি কোন সিদ্ধান্ত নিতে পারছিলেন না৷ শেষে তিনি অ্যাশকে নির্বাচন করেন৷ পরে বিশেষ সূত্রে জানতে পারা যায় অ্যাশ বর্তমানে মা হতে চান৷ তাই তিনি এই ছবিতে অভিনয় করবেন না৷

কারন এই ছবির নির্মানে প্রচুর সময় লাগবে৷ আর দীর্ঘ সময়ের কারনেই অ্যাশ এতে অভিনয় করতে অসম্মতি প্রকাশ করেন৷ শঙ্কর এখনও এই ছবির শুটিং শুরু করেন নি৷ আর তিনি অ্যাশের কাছে রোবোটের জন্য দুই বছর সময় চাইছেন৷ আর অ্যাশ এত দীর্ঘ সময় ধরে শুটিং করবেন না৷ আর এইজন্যই হয়ত তিনি রোবোট অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন৷ তবে শেষ পর্যন্ত রোবোটে নায়িকার জায়গাটা কে নেয় সেটাই এখন দেখার বিষয়৷
অতিরিক্ত
পরলোকে সোমু মুখার্জী
আধুনিক মহাভারত রচনা করবেন প্রকাশ
করিনার পর সানিয়ার হাত ধরেছেন শাহিদ
মেয়েদের হিতে হেমার ডান্স ভিডিও
অটোবায়োগ্রাফিতে অসন্তুষ্ট শিল্পা
মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিলেন হৃত্বিক