বলিউডের সুপারস্টার মিঠুনের পুত্র মিমোহ'র জিমী ছবিটি আগামী 18 ই এপ্রিল মুক্তি পাবে৷ জিমীর শুটিং অনেক দিন আগেই সম্পন্ন হয়ে গেছিল৷ অনেক আগেই এই ছবির মুক্তি পাওয়া উচিত ছিল৷ কিন্তু হঠাত করে কেন এই ছবিকে রিলিজ করা হচ্ছে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগছে৷ এই ছবির প্রচারের জন্যও বেশী সময় বাকি নেই৷ সঠিক ভাবে প্রচারের এক মাস পরে যদি এই ছবিটি মুক্তি পেত তাহলে ছবির ক্ষেত্রে ভাল হত৷
এই এপ্রিলে অনেক বিগ ব্যানারের ছবি মুক্তি পাচ্ছে৷ তাদের মধ্যে উল্লেখযোগ্য ইউ মি অর হাম, ক্রেজি-4( 11 ই এপ্রিল) এবং টশান(25 শেএপ্রিল)৷ এর মধ্যে জিমীর প্রদর্শন সঠিক নির্নয় বলা যায় না৷ মিঠুন যদি এই ছবিকে রিয়ালিটি শোএর মাধ্যমে প্রচার করে তাহলে হয়ত দর্শকদের এই ছবি সম্বন্ধে উত্সাহ বাড়বে৷
তবে বিশেষ সূত্রের পাওয়া খবরে জানতে পারা গেছে মিঠুন রিয়ালিটি শোএর মাধ্যমে জিমীর প্রচারে অসম্মতি প্রকাশ করেছেন৷ মিঠুন অন্যদের মত ছেলের ছবির প্রচারে সময় দিচ্ছেন না৷ তিনি এর থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন৷ মিমোহ তাঁর নিজের লড়াইটা নিজেই লড়ুক মিঠুন হয়ত মনেপ্রাণে সেটাই চাইছেন৷
|