মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
জন্নতের মধ্যে দিয়ে সোনালের অভিষেক

IFMIFM
ভাট ক্যাম্প সব সময়ই নতুন মুখদের সুযোগ দেয়৷ বিশেষ ফিল্মসের বেশীরভাগ ছবির মধ্যে দিয়ে বলিউডে নতুন চেহারার আগমন হয়৷ মহেশ ভাট এবং তাঁর ভাই মুকেশ ভাট এরা দুজনেই নতুনদের সুযোগ দেন৷ শুধু অভিনয়ের ক্ষেত্রেই নয়, স্ক্রিপ্ট, সঙ্গীত এর ক্ষেত্রেও এরা নতুনদের প্রতিভা বিকাশ করার সুযোগ দেন৷

বিশেষ ফিল্মসের জন্নত ছবিতেও একটি নতুন মুখকে দেখতে পাওয়া যাবে৷ এই ছবির মধ্যে দিয়ে সোনাল চৌহানের অভিষেক হবে৷ সম্ভবত মে মাসে জন্নত ছবিটি মুক্তি পাবে৷ ক্রিকেট আর ক্রিকেট সংক্রান্ত জুয়া নিয়ে এই ছবির কাহিনী রচিত হয়েছে৷ এই ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান্ হাসমী৷ আর ইমরানের বিপরীতেই সোনালকে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে৷

জন্নত ছবির জন্য প্রথমে এষা দেওলকে নায়িকা হিসাবে নির্বাচন করা হয়েছিল৷ কিন্তু হয়ত এই ছবিতে সুযোগ পাওয়া সোনালের ভাগ্যে ছিল৷ এষা তাঁর ব্যক্তিগত কারনে এই ছবিতে অভিনয়ে অসম্মতি প্রকাশ করেন৷ আর তারপরেই সোনালকে এই ছবির নায়িকা হিসাবে নির্বাচন করা হয়৷

সোনল কে?

সোনল হলেন একজন মডেল৷ 2005 সালে তিনি মিস ওয়ার্ল্ড ট্যুরিজমের খেতাব অর্জন করেছেন৷ সোনলের আগে অন্য কোন মহিলা এই খেতাবটি অর্জন করেন নি৷ এরপর থেকে তিনি বিজ্ঞাপণে অভিনয় করতে শুরু করেন৷ সঈফ আলীর সঙ্গে লেজের বিজ্ঞাপণে সোনল অভিনয় করেছিলেন৷ আর এই বিজ্ঞাপণটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল৷ মডেলিং জগতের বেশীরভাগ মডেলরাই ফিল্মের অভিনয়ের মধ্যে দিয়ে কেরিয়ার গড়তে চান৷ সোনালেরও এই ইচ্ছা ছিল৷ আর জন্নতে সুযোগ পেয়ে সোনালের এই ইচ্ছাটি পূর্ণ হয়ে গেছে৷

কি করে জন্নতে অভিনয়ের সুযোগ পেলেন?

জন্নত ছবির নায়িকা নির্বাচনের জন্য অডিশন নেওয়া হচ্ছিল৷ তখন সোনলের এক বন্ধু তাতে অডিশন দিতে যায়৷ দূর্ভাগ্যবশত সোনলের বন্ধু এতে সুযোগ পায় না৷ সেদিন রাতে সোনল ও তাঁর বন্ধু একসঙ্গে ডিনার করার জন্য একটা রেস্তোরাতে যায়৷ ঐ রেস্তোরাতে জন্নতের নির্দেশক কুণাল দেশমুখও উপস্থিত ছিলেন৷ সোনলকে দেখে তাঁর খুব ভাল লাগে৷ পরের দিন তিনি সোনলের বন্ধুর কাছ থেকে সোনলের ফোন নাম্বার নেন৷ আর সোনলকে বিশেষ ফিল্মসের অফিসে ডেকে পাঠান৷ সেখানে সোনলকে জানানো হয় জন্নত ছবির নায়িকা হিসাবে তাঁকে নির্বাচন করা হয়েছে৷ এই রকম ঘটনা কঙ্গনার সঙ্গেও ঘটেছিল
IFMIFM


ভাট ক্যাম্প সোনলকে শোবিজেও নিতে চেয়েছিল৷ কিন্তু শোবিজের কাহিনী সোনলের পছন্দ না হওয়ায় সোনল ঐ ছবিতে অভিনয় করতে অসম্মতি প্রকাশ করেন৷ রাজ-2 ছবির জন্যও সোনলকে নেওয়ার কথা ভাবা হয়েছিল৷
1 | 2  >>  
অতিরিক্ত
একা লড়বেন মিমোহ
রোবোটে অভিনয় করবেন না অ্যাশ
পরলোকে সোমু মুখার্জী
আধুনিক মহাভারত রচনা করবেন প্রকাশ
করিনার পর সানিয়ার হাত ধরেছেন শাহিদ
মেয়েদের হিতে হেমার ডান্স ভিডিও