মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
বিয়ের মুডে সলমান

IFMIFM
সলমানের বিয়ে নিয়ে অনেক খবরই প্রকাশিত হয়েছে৷ অনেক বার তো বিয়ের তারিখও ঠিক হয়ে গেছিল৷ কিন্তু অবিবাহিত জীবনই সলমান বেশী পছন্দ করেন৷ যখনই তাঁর বিয়ের তারিখ এগিয়ে আসত তখনই তিনি সেই তারিখকে আরও পিছিয়ে দিতেন৷ এইজন্য সলমানের বাবা সেলিম খান সলমানের উপর অসন্তুষ্ট হয়ে যান৷

বিশেষ সূত্রের পাওয়া খবরে জানতে পারা গেছে সলমান বর্তমানে বিয়ের বিষয়ে চিন্তাভাবনা করছেন৷ আর কনের নাম তো সবারই জানা ক্যাটারিনা৷ সলমান খুব শীঘ্রই ক্যাটারিনাকে বিয়ে করবেন৷ বর্তমানে ওরা দুজনেই বিয়ের তারিখ নির্বাচন করছেন৷ সলমান আর ক্যাটারিনার মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্ব রয়েছে৷বর্তমানে ক্যাটারিনার কেরিয়ারও তুঙ্গে৷ বলিউডের শীর্ষতম নায়িকা হিসাবে তিনি জনপ্রিয়তা লাভ করেছেন৷

সলমান মাঝখানে বিয়ের বিষয়টি এড়িয়ে যাচ্ছিল দেখে ক্যাটারিনা অভিনয়ে মন দেন৷ অভিনয় জগতে সুনাম অর্জন করেন কিন্তু সলমানকে তিনি সব সময় গুরুত্ব দেন৷ ক্যাটারিনা মিডিয়ার সামনে সলমান ও তাঁর সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেন নি৷ তিনি তাঁর সম্পর্কে গোপনীয়তা বজায় রেখেছেন৷ আশা করা যায় সলমান হয়ত এবার ক্যাটারিনাকে বিয়ে করবেন৷
অতিরিক্ত
জন্নতের মধ্যে দিয়ে সোনলের অভিষেক
একা লড়বেন মিমোহ
রোবোটে অভিনয় করবেন না অ্যাশ
পরলোকে সোমু মুখার্জী
আধুনিক মহাভারত রচনা করবেন প্রকাশ
করিনার পর সানিয়ার হাত ধরেছেন শাহিদ