যশরাজ ব্যানারের নজর এখন রণবীরের দিকে৷ রণবীর তাঁর অভিনয়ের জাদু ইন্ডাস্ট্রীতে ভালই ছড়িয়েছেন৷ বেশীরভাগ নির্দেশকরাই এখন তাদের ছবিতে রণবীরকে নিতে চাইছেন৷ চাক্ দের নির্দেশক শিমীত আমিন যশরাজ ফিল্মসের সঙ্গে আর একটি ছবি করতে চান৷ এই ছবির স্ক্রিপ্ট তৈরী হয়ে গেছে৷ এই ছবির স্ক্রিপ্ট লিখেছেন জয়দীপ সাহানি৷
শিমীত একটা আলাদা বিষয় নিয়েই ছবিটা করবেন৷ এতে হয়ত রোমান্সও প্রাধান্য পেতে পারে৷ শিমীত তাঁর এই ছবিতে রণবীরকে নেওয়ার কথা ভাবছেন৷ আর এই বিষয়টি নিয়ে তিনি আদিত্য চোপড়ার সঙ্গে কথাও বলেছেন৷
যশরাজ ব্যানারের বচনা অ্যায় হসিনো এই ছবিতেও রণবীর অভিনয় করছেন৷ আর এই ছবিতে রণবীরের অভিনয় দেখে আদিত্য খুব সন্তুষ্ট হয়েছেন৷ সেইজন্য শিমীত যখনই আদিত্যর কাছে রণবীরকে নেওয়ার কথা জানান আদিত্য তখনই এতে সম্মতি প্রকাশ করেন৷
|