বিখ্যাত ধারাবাহিক জসসি জ্যায়সি কোয়ি নেহির নন্দু অর্থাত গৌরব গেরা জ্যাক্ এন্ড জিল ছবির শুটিং করতে গিয়ে আহত হন৷ গৌরব আর রাজ জুতশী একটি অ্যাকশান দৃশ্যের শুটিং করছিলেন৷
দৃশ্যটিতে রাজ একটা চাকু নিয়ে গৌরবকে ভয় দেখাচ্ছিল৷ কিন্তু শুটিং এর সময় ঐ চাকু গৌরবের বুকে লেগে যায়৷ গৌরবের শার্ট রক্তে ভরে যায়৷ তখনই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ দশটা সেলাই তাঁর বুকে করা হয়৷ ডাক্তাররা তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন৷
|