শাহরুখ আর জুহির মধ্যে গভীর বন্ধুত্ব রয়েছে৷ বন্ধুত্বের পাশাপাশি ওদের দুজনের মধ্যে ব্যবসায়িক সম্পর্কও রয়েছে৷ ওরা একে অপরের প্রতি যথেষ্ট সন্মান প্রদর্শন করে৷
কিছুদিন আগে শাহরুখ তাঁর ছেলে মেয়ের সঙ্গে খেলছিলেন৷ হুঠ করে শাহরুখের মেয়ে সুহানি শাহরুখকে একটা কবিতা বলতে বলে যা সুহানি তাঁর বন্ধুদের কাছে শোনাবে৷ তখন শাহরুখ কবিতা নিয়ে সমস্যায় পড়ে যান৷ তিনি তখন জুহিকে ফোন করেন৷
জুহি কয়েক মিনিটের মধ্যেই শাহরুখকে কবিতা বানিয়ে দেন৷ এমনিতে কবিতা বানানোতে জুহি হলেন ওস্তাদ৷ জুহি শাহরুখের সমস্যা শীঘ্রই দূর করে দেন৷
|