রাহুলের সম্বন্ধে প্রশংসার ফুল ঝরালেন শৌর্য ছবির পরিচালক সমর খান৷ সমরের শৌর্য ছবিতে রাহুল মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন৷রাহুল সম্পর্কে কথা বলতে গিয়ে সমর জানান, রাহুল একজন মহান অভিনেতা৷ রাহুলের প্রতিভার সঠিক প্রয়োগ এখনও পর্যন্ত করা হয় নি৷ ক্যামেরার সামনে এখনও পর্যন্ত তাঁকে সঠিক ভাবে তুলে ধরা হয় নি৷ রাহুলের ফিল্ম নির্বাচনকে ঠিক বলে মনে করেন না নির্দেশক সমর খান৷
রাহুলকে প্রথম দেখেছিলেন ইংলিশ আগস্ট ছবিটিতে৷ এর আগে কুছ মিঠা হো যায়ে নামে তিনি একটি ছবি তৈরী করেছিলেন৷ কিন্তু এই ছবিটি বক্স অফিসে সেরকম একটা চলে নি৷ তবে সমরের শৌর্য ছবিটা ফিল্ম সমলোচকদেরও ভাল লেগেছে৷ সেনাবাহিনীর পৃষ্টভূমিতে তৈরী শৌর্য ছবিতে রাহুল আর্মির উকিলের ভূমিকায় অভিনয় করেছেন৷ ছবির গল্পে তিনি তাঁর সহকর্মীকে হত্যার অভিযোগে অভিযুক্ত হন৷
ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে সমর জানান রাহুল প্রথমে তাঁর মত নতুন নির্দেশকের সঙ্গে কাজ করতে অসম্মতি প্রকাশ করেছিলেন৷ কিন্তু আমি যখন ওর কাছে এই ছবির চরিত্রটির গুরুত্ব ব্যাখ্যা করি তখন ও পাকাপাকিভাবে এই ছবিতে অভিনয় করতে সম্মতি প্রকাশ করেন৷ রাহুল ইংলিশ আগস্ট, স্পিল্ট ওয়াইড ওপেন, মিস্টার এন্ড মিসেস আইয়ারের মত ছবিতে অসাধারন অভিনয় করেছেন৷ এছাড়া ঝঙ্কার বিটস এবং তস্ককের মত কমার্সিয়াল ছবিতে অভিনয় করেছেন৷
তাঁর অফবিট ছবির জন্য তিনি রাহুলকে কেন নির্বাচন করেছেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সমর জানান আমি মনে করি রাহুল সব ধরনের চরিত্রে সমান ভাবে অভিনয় করতে পারেন৷ শুধু সিরিয়াস রোলই নয়, রোমান্স এবং কমেডি চরিত্রেও তিনি অভিনয় করেছেন্৷
|