মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
সিরিয়াস থেকে কমেডির পথে হাঁটলেন বেনেগাল

PRPR
শ্যাম বেনেগালের নতুন ছবি মহাদেব কা সজ্জনপুর৷ এটি একটি কমেডি ছবি৷ বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল অফবিট সিনেমা থেকে বেরিয়ে এসে মহাদেব কা সজ্জন পুর ছবিটিতে তিনি কমেডির প্রয়োগ করেছেন৷ এই ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে বেনেগাল জানান কমেডি ছবি তৈরী করা সহজ ব্যাপার নয়৷

তিনি আরও জানান যে গত কয়েক্ বছর ধরে গম্ভীর ছবি তৈরী করে তিনি একঘেয়েমি অনুভব করছিলেন৷ এর থেকে বেরিয়ে তিনি আলাদা কিছু করতে চাইছিলেন৷ অনেক সিনেমা তিনি তৈরী করেছেন কিন্তু একদম আলাদা কিছু করার যে চিন্তাভাবনা তিনি নিয়েছিলেন সেই পরিকল্পনাকে এই বছরে তিনি বাস্তবে রুপায়ন করতে পেরেছেন৷

পাঁচবার জাতীয় পুরস্কার প্রাপ্ত এই বিখ্যাত পরিচালকের উল্লেখযোগ্য ছবিগুলো হল অঙ্কুর, নিশান্ত, মন্থন এবং ভূমিকা৷ তবে এবার তিনি সিরিয়াস ছবির গন্ডি থেকে বেরিয়ে নিজের আলাদা পরিচয় তৈরী করতে চলেছেন৷ তাঁর এই ছবিতে নায়ক নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন শ্রেয়াস তালপাড়ে এবং অমৃতা রাও৷ গ্রামের পোস্ট অফিসে পত্র লেখকদের নিয়ে তাঁর এই ছবির কাহিনী রচিত হয়েছে৷
অতিরিক্ত
রাহুলের প্রশংসায় সমর
কিছুটা সময় রাজপালের সঙ্গে...
কাজলকে পছন্দ করেন ক্যাটরিনা
আইটেম নম্বর গানে দুই অভিনেত্রী
শাহরুখের জন্য কবিতা লিখলেন জুহি
আহত হলেন গৌরব