মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
টিকিটের মূল্য নির্ধারন করলেন শাহরুখ

IFMIFM
কলকাতাতে আইপিএলের যে ম্যাচ অনুষ্ঠিত হবে তার টিকিট মূল্য ঘোষণা করলেন কিং খান৷ কলকাতাবাসীদের কথা চিন্তা করে শাহরুখ এই ম্যাচের টিকিট মূল্য 100টাকা থেকে সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত রেখেছেন৷ শুধুমাত্র বেশী দামের জন্য দর্শকরা ম্যাচ দেখতে পারবেন না এমনটা হবে না৷ সব শ্রেনীর দর্শকরা যাতে এই ম্যাচের মজা নিতে পারে সেই কারনে শাহরুখ টিকিট দরের মান সস্তা করেছেন৷

শাহরুখের গভীর বিশ্বাস আছে যে কলকাতার দর্শকরা নাইট রাইডার্স টিমকে পুরো সমর্থন করবেন৷ স্টেডিয়ামে অন্যান্য সময়ের মত ভিড় পরিলক্ষিত হবে৷ ইডেন গার্ডেন হল বিশ্বের মধ্যে একটি বড় স্টেডিয়াম৷ আর এই স্টেডিয়ামে অনেক ঐতিহাসিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে৷ কলকাতার প্রত্যেক ম্যাচের জন্য শাহরুখ বলিউডের একজন সেলিব্রিটি তারকাকে অতিথি হিসাবে আমন্ত্রনের বিষয়েও চিন্তাভাবনা করছেন্৷

টিমের খেলোয়াড়দের মত একই রকম টি শার্ট শাহরুখ নিজের জন্যও তৈরী করেছেন৷ শাহরুখের টি শার্টের নাম্বার হল 12৷ সম্মতি পেলে ম্যাচের মাঝখানে শাহরুখকে মাঠেও দেখতে পাওয়া যাবে৷ কিং খান বর্তমানে তাঁর টিমকে জেতানোর যোজনা তৈরী করছেন৷ এই প্রসঙ্গে আর একটি বিষয় উল্লেখ্য যে ম্যাচের প্রত্যেক হাজারতম টিকিটটি শাহরুখ নিজের হাতেই দর্শকদের দেবেন৷
অতিরিক্ত
সিরিয়াস থেকে কমেডির পথে হাঁটলেন বেনেগাল
রাহুলের প্রশংসায় সমর
কিছুটা সময় রাজপালের সঙ্গে...
কাজলকে পছন্দ করেন ক্যাটরিনা
আইটেম নম্বর গানে দুই অভিনেত্রী
শাহরুখের জন্য কবিতা লিখলেন জুহি