ক্রেজি 4 এর সঙ্গীত নিয়ে যে বিবাদের সৃষ্টি হয়েছে তা নিয়ে এই প্রথম মুখ খুললেন রাকেশ রোশান৷ তিনি বলেন সঙ্গীত পরিচালক রাম সম্পত পরিকল্পনা মাফিক এই মামলায় তাদের ফাঁসিয়েছেন৷ রাকেশ এই প্রসঙ্গে আরও বলেন যে তিনি টিভিতে সেই বিজ্ঞাপণটা দেখেছিলেন যাতে হৃত্বিক ডান্স করেছিল৷ রাকেশ জানান, " আমরা এই গানের খুব ছোট অংশ ক্রেজি4 এর ঐ গানটাতে প্রয়োগ করেছি৷ আমি এর জন্য সোনি এরিকসনের কাছে অনুরোধ করেছিলাম যে ঐ গানের কিছু অংশ আমরা ক্রেজি4 এর গানে নেব৷
সোনির তরফ থেকে 2007 এর 13 ইডিসেম্বর একটা চিঠি পেয়েছিলাম যাতে ঐ মিউজিক নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল৷ ওদের অনুমতি পাওয়ার পরই আমরা ক্রেজি4 এর গান রেকর্ড করি৷ 24 শে মার্চ রাম সম্পতের নোটিসটা পেয়ে আমি খুব আশ্চর্য হয়েছিলাম৷ যাতে আমাদের বিরুদ্ধে সুর চুরীর অভিযোগ করা হয়েছিল৷ আমি তখনই সোনি এরিকসনকে পত্র লিখি যে কেন তারা আমাকে সম্মতি দিয়েছিল৷ যখন তাদের ঐ মিউজিকে কোন অধিকার ছিল না৷ কিন্তু সম্পত ইতিমধ্যে মুম্বই হাইকোর্টে মামলা দায়ের করেন৷ তিনি এই বিষয়ে আমার সঙ্গে কোন আলোচনাই করেন নি৷
তবে এই প্রসঙ্গে উল্লেখ্য যে ক্রেজি 4 ছবির সঙ্গীত 2008 সালের ফেব্রুয়ারী মাসে প্রকাশিত হয়েছিল৷ সব টিভি চ্যানেলেই এই ছবির মিউজিক দেখানো হচ্ছিল৷ রাম সম্পত তখন কিছু বলেন নি৷ আর ছবি রিলিজের আগেই তিনি এই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ্ হন৷ এগুলো পয়সা উপার্জনের ফন্দী৷ আমার ছবির প্রিন্ট বিশ্বের সব দেশেই পৌঁছে গেছে৷ আর আমি 11ই এপ্রিল ছবি রিলিজ করার প্রতিশ্রুতি দিয়েছি৷ আমি অসহায় ছিলাম৷ রাম সম্পতকে টাকা দেওয়া ছাড়া আমার কাছে আর কোন উপায় ছিল না৷ কারন 11 তারিখ ছবি রিলিজ করার ছিল৷ আমি অন্য সব নির্মাতাদের উদ্দেশ্যে আমার নিবেদন তাঁরা এই ধরনের মানুষদের কাছ থেকে যেন সাবধান থাকে৷"
|