মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
বিকিনি দৃশ্যে লারা


PRPR
কিছুদিন আগে এক সাক্ষাতকার দেওয়ার সময় লারা বলেছিলেন কোন ছবিতেই তিনি বিকিনি দৃশ্যে অভিনয় করবেন না৷ কারন বিকিনি পড়ে তিনি সহজ ভাবে অভিনয় করতে পারবেন না৷ কিন্তু হয়ত বর্তমানে লারার এই চিন্তাধারা পরিবর্তিত হয়েছে৷ বিশেষ সূত্রের পাওয়া খবরে জানতে পারা গেছে ব্লু ছবিতে লারাকে বিকিনি দৃশ্যে দেখতে পাওয়া যাবে৷ ব্লু হল অ্যাকশান ছবি৷

এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং সঞ্জয় দত্ত৷ এই প্রসঙ্গে যেটা উল্লেখের বিষয় তা হল ব্লুতে শুধু মাটিতেই নয়, জলের মধ্যেও অ্যাকশান দৃশ্যের শট নেওয়া হবে৷ এরকম দৃশ্য আজ পর্যন্ত কোন ভারতীয় ছবিতে এর আগে দেখা যায় নি৷ তবে ছবির মুখ্য আকর্ষন যে লারার বিকিনি দৃশ্যটি সে বিষয়ে কোন সন্দেহ নেই৷ বিকিনি দৃশ্যটিতে অভিনয়ের জন্য লারা বর্তমানে ওজন কম করার প্রতি মন দিয়েছেন৷ কারন স্লিম হলেই তাঁকে বিকিনি পড়ে দেখতে একেবারে পারফেক্ট লাগবে৷

প্রথমে টশান সম্বন্ধেও একটি গুজব রটেছিল যে করিনা এই ছবিতে বিকিনি পড়ে একটি শট দিয়েছেন৷ কিন্তু পরে এই খবরটি যে গুজব সেটা জানা যায়৷ তা ছাড়া প্রিয়াঙ্কার সম্পর্কেও বলা হয়েছিল যে করণ জোহরের দোস্তানা ছবিতে প্রিয়াঙ্কা বিকিনি দৃশ্যে অভিনয় করবেন৷ কিন্তু পরে প্রিয়াঙ্কা জানান তিনি বিকিনি পড়ে শট দিতে অসম্মতি প্রকাশ করেন৷
অতিরিক্ত
মোটা চরিত্রে অভিনয় করবেন না আদনান
টিভি শোর শুটিং-এ ব্যস্ত শাহরুখ
ঠোটের সার্জারী করালেন এষা
বিপাশার জায়গায় এলেন প্রীতি
হিমেশের জুটি হলেন পাকিস্তানের নায়িকা
অক্ষয় খান্নার ছক্কা