রাকেশ রোশানের ক্রেজি4 সিনেমাটি বিবাদের ঘেরাটোপ ছেড়ে একেবারেই বেরোতে পারছে না৷ কিছুদিন আগে এর মিউজিক নিয়ে বিবাদ হয়েছিল৷ এবার হল ছবির গল্পের এক চরিত্রকে নিয়ে৷ এই বিবাদের ঝড় তুললেন দিল্লীর ডাক্তারবৃন্দ৷ দিল্লীর ডাক্তাররা এই ছবির গল্প নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন৷
ছবিতে গঙ্গাধর অর্থাত রাজপাল যাদব মানসিক রোগী৷ সে এতটাই বিপর্যস্ত যে ভারত যে স্বাধীন হয়েছে সেই বিষয়টাই সে জানে না৷ সিজোফ্রেনিয়া রোগের শিকার হয়েছেন তিনি৷ ডাক্তারদের মতে এই রোগ সহজে কমে না৷ এতে রোগীদের খুব কষ্ট হয়৷ কিন্তু এই ছবিতে এই রোগকে হাস্যোস্পদ ভাবে দেখানো হয়েছে৷
সিজোফ্রেনিয়া রোগটাকে এরকম হাস্যোস্পদভাবে দেখানোতে সিজোফ্রেনিক রোগীদের পরিবারের সদস্যরাও দুঃখ পেতে পারেন৷ এই বিষয়টির কথা একেবারেই চিন্তা করা হয় নি৷ ডাক্তারদের মতে ফিল্মনির্মাতাদের এরকম গম্ভীর রোগকে খুব সাবধানতার মধ্যে দিয়েই ছবিতে দেখানো উচিত৷
|