অধিকাংশ তারকারাই তাদের জীবনের প্রথম উপার্জন দিয়ে ফ্ল্যাট অথবা চার চাকার গাড়ি কেনেন৷ তবে নীল মুকেশ তাঁর জীবনের প্রথম উপার্জনের টাকা দিয়ে দুটো মোটর সাইকেল কিনলেন৷
দুটো মোটর সাইকেলের মধ্যে একটা তিনি নিজের জন্য কিনেছেন৷ আর একটা কিনেছেন তাঁর বাবার ম্যানেজারের জন্য৷ তাঁর বাবার ম্যানেজারকে নীল অত্যন্ত ভালবাসেন৷ আদর করে তিনি তাঁকে রেম্বো বলে ডাকেন৷ আর নীলের এই আকর্ষনীয় উপহার রেম্বোর খুব পছন্দ হয়েছে৷
|