হৃত্বিক আর অ্যাশ অভিনীত যোধা আকবর ছবিটির সফলতা সুস্মিতার মনেও খুশীর আবেশ এনে দিয়েছে৷ কারন যোধা আকবর হল একটি ঐতিহাসিক ছবি৷ আর সুস্মিতাও রানী লক্ষ্ণীবাঈকে নিয়ে একটি ঐতিহাসিক ছবি তৈরী করতে চলেছেন৷ যোধা আকবরের সফলতা সুস্মিতার মনে তাঁর ছবির সফলতা নিয়েও পজিটিভ ধারনা এনে দিয়েছে৷
যোধা আকবর যখন বিরোধের সন্মুক্ষীন হয়েছিল তখন সুস্মিতা খুব চিন্তায় ছিলেন৷ এর প্রভাব তাঁর ছবিতে না পড়ে সুস্মিতা এই ভয় পেয়েছিলেন৷ সুস্মিতার মতে যোধা আকবর ছবিতে অ্যাশ আর হৃত্বিক দুজনেই অসাধারন অভিনয় করেছেন৷ অ্যাশের সঙ্গে তাঁকে তুলনা করা হয়৷ এই সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে সুস্মিতা জানান অনেক বছর ধরেই তাদের দুজনকে নিয়ে তুলনা করা হচ্ছে৷ এতদিন ধরে এটা শুনে এখন এটা সয়ে গেছে৷
ঐতিহাসিক ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে সুস্মিতা জানান তরুন দর্শকদের জন্যই ঐতিহাসিক ছবিগুলো সফল হয়৷ যুব সম্প্রদায় হামেশাই নতুন কিছু দেখতে চায়৷ আর ঐতিহাসিক ছবিগুলোর মধ্যে দিয়ে তারা স্বতন্ত্র জিনিস দেখতে পায়৷ গত দুই বছর ধরে সুস্মিতা ঝাঁসীর রানী ছবিটা তৈরী করার পরিকল্পনায় জুটেছেন৷ হয়ত সুস্মিতা এই বছরই এই ছবির শুটিং শেষ করে ফেলবেন৷ তবে যোধার মতই সুস্মিতার এই ঐতিহাসিক্ ছবি বক্স অফিসে সফল হবে এমনটাই আশা করা যায়৷
|