স্টুডিও 18 তাদের আগামী ছবিটির জন্য মল্লিকা শেরাবতকে সাইন করেছিল৷ পরিচালক কুন্দন শাহের এই ছবিটি নির্দেশনা করার কথা ছিল৷ মল্লিকাকে এই ছবিতে অভিনয়ের জন্য 95 লাখ টাকা দেওয়ার কথা হয়েছিল৷ 95 লাখের মধ্যে 25 শতাংশ টাকা নির্মাতারা মল্লিকাকে অগ্রিম দিয়েও দিয়েছিলেন৷ কিন্তু ছবির শুটিং শুরু হওয়ার পর থেকেই মল্লিকা তাঁর আসল রুপ দেখাতে শুরু করেন৷
তিনি অভিনয়ের বাইরের ক্ষেত্রগুলোতেও মধ্যস্থতা করতে থাকেন৷ নির্মাতাদের ছবির নির্দেশক বদলানোর কথা বলেন৷ কারন নির্দেশক হিসাবে কুন্দন শাহকে তিনি ব্যক্তিগত ভাবে পছন্দ করেন না৷ শুধু তাই নয়, নির্মাতাদের কাছে ছবির ক্যামেরাম্যানকে বদলানোর সুপারিশ তিনি করেন৷ কিন্তু যখন এই মধ্যস্থতা দিন দিন বাড়তে থাকে, তখন নির্মাতারা ভাবেন শুটিং না শুরু হতেই মল্লিকা এরকম করছেন৷ শুটিং শুরু হওয়ার পর তিনি কি করবেন?
এই সব কিছু চিন্তা করে নির্মাতারা এই ছবির তৈরীর পরিকল্পনা বাতিল করে ফেলেন৷ আর মল্লিকাকে যে অগ্রিম টাকা তারা দিয়েছিলেন, তা মল্লিকার কাছে তারা ফেরত চান৷ কিন্তু বিশেষ সূত্রের পাওয়া খবরে জানতে পারা গেছে মল্লিকা ঐ টাকা ফিরিয়ে দিতে অসম্মতি প্রকাশ করেছেন৷ মল্লিকার এই আচরণে ঐ ফিল্ম নির্মান কোম্পানী ইম্পাকে এই বিষয়টি জানিয়েছেন৷ ইম্পাকে এই সমস্যা সমাধানের জন্য আবেদন করেছে৷ এর আগে অনেক নির্মাতারাই মল্লিকার এরকম আচরণে বিরক্ত হয়েছিলেন৷ এরকম যদি চলতে থাকে তাহলে সব নির্মাতারা মিলে কোনদিন না মল্লিকাকে বয়কট করে দেন৷
|