ফের ডাবল রোলে দেখা যাবে 'ওম শান্তি ওম' খ্যাত অভিনেত্রী দীপিকা পাড়ুকোণকে৷ তিনি 'চাঁদনী চৌক টু চায়না' সিনেমাতে ডাবল রোলে নজর আসবেন৷
সিনেমাটিতে নায়কের ভূমিকায় পাঠ করেছেন অক্ষয় কুমার৷ সিনেমাটির নির্দেশনা করেছেন নিখিল আদবাণী, যার প্রথম সিনেমা 'কাল হো না হো' ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল, অন্যদিকে 'সলামে-ই-ইশক' ফ্লপের তালিকায় নাম লিখিয়েছিল৷
নিখিল সাংবাদিকদের জানিয়েছেন সিনেমাটিতে অক্ষয় ও দীপিকা খুব পরিশ্রম করেছেন৷ সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করছেন শঙ্কর এহসান লয়, সেখানে মাত্র একটা গানে কৈলাস খের ও অন্য আরেকটি গানে বাপী লাহিড়ি সঙ্গীত দিয়েছেন৷ সিনেমাটির কিছু শ্যুটিং দিল্লীতে করা হয়েছে৷ বাকি শ্যুটিংটা চিনে করা হচ্ছে৷
|