মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > বলিউড > খবর/গসিপ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
আমি ভুত বিশ্বাস করি না: ইমরান

PRPR
বেশীরভাগ ছবিতেই এক ধরনের চরিত্রে অভিনয় করে ইমরান এখন অন্য ভূমিকায় অভিনয় করছেন৷ রাজ-দ্য মিস্ট্রী কন্টিনিউজ নামে একটি ছবিতে ভুতের ভূমিকায় অভিনয় করছেন ইমরান৷ ইমরানকে ভুত প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে ইমরান জানান তিনি ভুত বিশ্বাস করেন না৷ তিনি আরও জানান ভুত শব্দটা যখন আছে, তখন হয়ত ভুতেরও অস্তিত্ব আছে৷ আমি প্রথমবার কোন ছবিতে ভুতের ভূমিকায় অভিনয় করছি৷ দর্শকরা আমাকে বেশীরভাগ ছবিতে চকলেট বয়ের ইমেজে দেখেছেন৷ ভুতের ইমেজে দর্শকরা আমাকে পছন্দ করবেন৷

কিছুদিন আগে মুম্বই এর ফিল্ম সিটিতে এই ছবির শুটিং চলছিল৷ সেখানে কঙ্গনা আরও অন্যান্য মডেলরাও ছিলেন৷ আর ইমরান ভুতের বেশ ধারন করেছিলেন৷ সোনি পিকচার্স আর বিশেষ ফিল্মসের মিলিত প্রয়াসে এই ছবিটি তৈরী হচ্ছে৷ মুকেশ ভাট এই ছবিটি নির্মান করছেন৷ শুটিং সেটে মুকেশ ভাটও উপস্থিত ছিলেন৷ মুকেশ ভাট প্রথমে এই ছবিতে অভিনয়ের জন্য বিপাশাকে অফার দিয়েছিলেন৷ কিন্তু বিপাশা তাঁর এই অফারটি গ্রহন করেন নি৷
NDND


এই প্রসঙ্গে মুকেশ জানান রাজের সিকোয়েল তৈরীর সময়ে আমি বিপাশাকে নায়িকার ভূমিকাটিতে অভিনয়ের অফার দিয়েছিলাম৷ কিন্তু এখন এই ছবিকে সিকোয়েল হিসাবে তৈরী করছি না৷ সম্পূর্ন আলাদা ভাবে এই ছবিটি তৈরী করা হচ্ছে৷ এই ছবির নির্দেশক মোহিত সুরী জানান রাজের থেকে এই ছবিটি বেশী সফলতা অর্জন করবে৷ কারন এই ছবিতে ভয়ের দৃশ্যগুলির জন্য বিভিন্ন প্রকার স্পেশাল এফেক্টসের প্রয়োগ করা হয়েছে৷

বিপাশা এই ছবিতে অভিনয়ে অসম্মতি প্রকাশ করলে ভাট ক্যাম্প কঙ্গনাকে ঐ চরিত্রটির জন্য নির্বাচন করেন৷ এই প্রসঙ্গে কঙ্গনা জানান আমি ভাট ক্যাম্পের ছবিতে অভিনয়ের মধ্যে দিয়েই আমার কেরিয়ার শুরু করেছি৷ আমি অত্যন্ত আনন্দিত যে পুনরায় আমি এই প্রোডাকশান হাউসের কোন ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছি৷
অতিরিক্ত
সমস্যায় পড়লেন বিদ্যা বালান
সোনির ইন্ডিয়া-পাক রিয়ালিটি শো
কর্জে বোল্ড দৃশ্যে উর্মিলা
জুহির কিসমতে এল কিসমত কানেকশান
বচ্চন পান্ডেকে দেখার অপেক্ষা
পাঠশালার শিক্ষক হলেন শাহিদ