বেশীরভাগ ক্ষেত্রেই যে সব নায়িকারা তাদের কেরিয়ারের শুরুতেই প্রেম জালে জড়িয়ে যান তারাই ইন্ডাস্ট্রীতে প্রতিষ্ঠা অর্জন করতে পারেন না৷ বলিউডের উদিতা গোস্বামীর অবস্থাটা ঠিক এই রকমই হয়েছে৷ জহর ছবিতে আভিনয়ের সময় ছবির নির্দেশক মোহিত সুরীর সঙ্গে উদিতার বন্ধুত্বের সূত্রপাত হয়৷ বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমের দিকে মোড় নেয়৷
আর এই কারনেই উদিতা অভিনয়ে মনোযোগ দিতে পারেন নি৷ নির্মাতাদের সঙ্গেও তিনি সঠিকভাবে যোগাযোগ করে উঠতে পারেন নি৷ কয়েক বছর মোহিত সুরীর সঙ্গে উদিতার রোমান্স চলেছিল৷ কিন্তু বর্তমানে ওদের মধ্যে আর সেই ঘনিষ্ঠ সম্পর্ক নেই৷ বিশেষ সূত্রের পাওয়া খবরে জানতে পারা গেছে যখন উদিতা আর মোহিতের মধ্যে দূরত্ব তৈরী হয়েছে৷ ওরা দুজনেই বুঝতে পারেন যে আগের মত ওদের আর সম্পর্ক নেই তখন ওরা একে অপরের সহমতিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন৷ তবে ওদের মধ্যে বন্ধুত্ব এখনও অটুট রয়েছে৷
উদিতা এখন কেরিয়ার নিয়েই ভাবছেন৷ আর কিছুদিনের মধ্যেই উদিতার কিসসে প্যায়ার করু ছবিটা মুক্তি পাবে৷ এই ছবিতে উদিতাকে আরশাদ বার্সীর বিপরীতে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে৷ আর এই ছবিতে উদিতা কমেডি চরিত্রে অভিনয় করেছেন৷ তবে এই প্রসঙ্গে একটি বিষয় উল্লেখ্য যে মোহিত সুরী বিশেষ ফিল্মসের ব্যানারে নির্মীয়মান একটি ছবিতে নির্দেশনা করছেন৷ আর এই ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা রানাবাত৷
|