অনেক দিন সানির কোন ছবি মুপ্তি পায় নি৷ বর্তমানে সানি শুটিং ব্যস্ত আছেন৷ রাইট ইয়া রং ছবির শুটিং করছেন সানি৷ এই ছবিটি নির্দেশনা করছেন নীরজ পাঠক৷ শুধু তাই নয় সানি আর নীরজ এরা দুজনে মিলে মেন এট ওয়ার্ক নামে আরেকটি ছবিও তৈরী করছেন৷ সানি খুঁব নিখুঁত কাজ করেন৷ অভিনয়ে যেমন তাঁর জোশ আছে তেমনি শুটিং এর লোকেশান নিয়েও তিনি খুঁটিনাটি বিচার করেন৷ আর তার প্রমান পাওয়া গেল রাইট ইয়া রং ছবির সেটে৷ ( দিল্লেদার দে দুপাট্টা ) এই গানের দৃশ্যটির শুটিং এর সময় সানি যখন সেটে যান সেট দেখে একেবারে সানির পছন্দ হয় না৷ তাঁর মনে হয় গানের দৃশ্যের সঙ্গে সেট একেবারেই বেমানান৷
সানি এই গানটাকে বেশ জাঁকজমক পূর্ণ সেটে শুটিং করতে চেয়েছিলেন৷ তাঁর মনের মত সেট না হওয়ায় তিনি ছবির নির্মাতা এবং নির্দেশকের কাছে তাঁর মনের ইচ্ছাটি প্রকাশ করে ফেলেন৷ নির্মাতা-নির্দেশকরা ছবির হিরোর কথা না মেনে যাবেন কোথায়৷ অগত্যা সানির পছন্দমত সেট তৈরী করা হয়৷ আর এই নতুন সেটটি তৈরী করতে মোট খরচ হয় 60 লাখ টাকা৷
নতুন সেট একেবারে সানির মনের মত হয়েছে৷ তবে এতে ছবির পিছনে ব্যয়ের পরিমান 60 লাখ টাকা বেড়ে যায়৷ মে মাসে এই ছবিটি মুক্তি পাবে৷ এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কোঙ্কনা সেন শর্মা, ইরফান খান এবং ইষা কোপিকার৷
|