বলিউডের প্রতিষ্ঠিত নায়কদের সঙ্গেই ক্যাটারিনা বেশীরভাগ ছবিতে অভিনয় করেছেন৷ তাঁর থেকে বয়সে বড় নায়কদের সঙ্গেই তিনি এতদিন অভিনয় করেছেন৷ সলমান, অক্ষয়, গোবিন্দা এরা সকলেই ক্যাটারিনার থেকে বয়সে বড়৷ আর এদের সঙ্গে ক্যাটারিনাকে বেশ ভালই মানিয়েছে৷ তবে বর্তমানে ক্যাটারিনা তাঁর সমবয়সী নায়কদের সঙ্গে অভিনয় করতে চান৷
কিছুদিন আগেই ক্যাটারিনা দুটো ছবি সাইন করেছেন৷ এই দুটো ছবিতেই ক্যাটারিনাকে নতুন নায়কদের সঙ্গে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে৷ অপরদিকে রাজকুমার সন্তোষী প্রেমের গল্পকে কেন্দ্র করে একটি ছবিটি তৈরী করছেন৷ অজব প্রেম কি গজব কহানী নামে এই ছবিতে ক্যাটারিনাকে রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে৷
ক্যাটারিনার মতে নতুন নায়কদের সঙ্গে অভিনয় করার মজাই আলাদা৷ আর এতে দর্শকরা স্ক্রিনে নতুন কোন জুটিকে দেখতে পাবেন৷ ক্যাটারিনা বর্তমানে বলিউডে সফলতম নায়িকাদের শ্রেনীতে প্রথম স্থানেই রয়েছেন৷ বক্স অফিসে ক্যাটারিনার সব ছবিই বেশ ভালই ব্যবসা করেছে৷ অক্ষয়-ক্যাটারিনা এই জুটির সব ছবিই বক্স অফিসে সাড়া জাগিয়েছে৷ ক্যাটারিনার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে৷ তাই বলিউডের নতুন এবং প্রতিষ্ঠিত সকল নায়করাই এখন ক্যাটারিনার সঙ্গে অভিনয় করতে চাইছেন৷
|