ভূতনাথ ছবিতে বিগ বি আর শাহরুখকে আবার একবার পর্দাতে একসঙ্গে দেখতে পাওয়া যাবে৷ যখন এই ছবির শুটিং চলছিল তখন অমিতাভ এবং শাহরুখের ব্যক্তিগত সম্পর্ক খুব একটা ভাল ছিল না৷ অমিতাভ আর শাহরুখের মধ্যেকার এই বিবাদ নিয়ে ইন্ডাস্ট্রীতেও সেই সময় খুব আলোচনা চলেছিল৷ আর এই কারনেই এই ছবির শুটিং-এ দেরী হয়৷
ছবির নির্মাতা রবি চোপড়া খুব শীঘ্রই ছবির শুটিং শেষ করে ছবিটিকে রিলিজ করতে চেয়েছিলেন৷ কিন্তু দুই সুপারস্টারের মধ্যেকার লড়াইতে নির্মাতার ক্ষতি হয়ে যায়৷ এই প্রসঙ্গে রবি চোপড়াকে জিজ্ঞাসা করা হলে ছবি সম্পর্কে একটা অদ্ভুত তথ্য জানতে পারা যায়৷ ছবির নির্দেশক বিবেক শর্মা যখন রবি চোপড়াকে এই গল্পটা শুনিয়েছিলেন তখন কাহিনীটা রবি চোপড়ার ভাল লেগেছিল৷ তখন বিবেক শর্মা রবি চোপড়াকে এই ছবিতে অমিতাভকে নেওয়ার কথা বলেন৷
অমিতাভকে যখন এই ছবিতে অভিনয়ের অফার দেওয়া হয় তখন তিনি রবি চোপড়ার সঙ্গে পুরোনো সম্পর্কের খাতিরে ছবিতে অভিনয়ে সম্মতি প্রকাশ করেন৷ কিন্তু তিনি অভিনয় তো করবেন বলে জানান কিন্তু এর পিছনে একটা শর্ত রাখেন৷ তাঁর শর্ত ছিল শুটিং এর সময় রবিকে সেটে উপস্থিত থাকতে হবে৷ রবি চোপড়া বিগবির এই শর্ত মেনে নেন৷ তারপর ছবির শুটিং শুরু হয়ে যায়৷ পরে শুটিং এর সময় নির্দেশক বিবেকের প্রতিভা দেখে অমিতাভ খুব প্রভাবিত হন৷ পরে তিনি তাঁর শর্ত ফিরিয়ে নেন৷
তবে অমিতাভ আর শাহরুখের মধ্যেকার মনোমালিন্য নিয়ে যে খবর মিডিয়াতে রটেছিল তা নিয়ে রবি জানান এটা সম্পূর্নই মন গড়া কাহিনী৷ শাহরুখ অমিতাভের সঙ্গে শুটিং করেন৷ ব্রেকের সময় তারা বিভিন্ন খেলা খেলতেন৷ সেটে পরিবেশ সব সময় আনন্দদায়্কই ছিল৷ কোন রকম উত্তেজনা সেখানে ছিল না৷
|